৪/২২. অধ্যায়ঃ
সালাত নিষিদ্ধ সময়ের বিবরণ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৫১-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৫১-[১৩]
وَعَنْ أبىْ ذَرٍّ قَالَ وَقَدْ صَعِدَ عَلى دَرَجَةِ الْكَعْبَةِ: مَنْ عَرَفَنِي فَقَدْ عَرَفَنِي وَمَنْ لَمْ يَعْرِفْنِي فَأَنَا جُنْدُبٌ سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ: لَا صَلَاةَ بَعْدَ الصُّبْحِ حَتّى تَطْلُعَ الشَّمْسُ وَلَا بَعْدَ الْعَصْرِ حَتّى تَغْرُبَ الشَّمْسُ إِلَّا بِمَكَّةَ إِلَّا بِمَكَّةَ إِلَّا بِمَكَّةَ . رَوَاهُ أَحْمَدُ وَرَزِيْنُ
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি কাবা ঘরের দরজার উপর উঠে বলেছেন, যিনি আমাকে জানেন তিনি তো জানেনই। আর যারা আমাকে জানেন না তারা জেনে রাখুক, আমি ‘জুনদুব’। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ফাজ্রের সালাত আদায় করার পর সূর্য উঠার পূর্ব পর্যন্ত এবং ‘আস্রের সালাতের পর সূর্যাস্তের আগ পর্যন্ত কোন সালাত নেই, একমাত্র মাক্কায়, একমাত্র মাক্কায়, একমাত্র মাক্কায়। (আহ্মাদ, রযীন) [১]
[১] সহীহ : আহমাদ ২১৪৬২, বায়হাক্বী ৪২০৭, সহীহাহ্ ৩৪১২।
