৪/২২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১০৫০-[১২] - সালাত
সালাত নিষিদ্ধ সময়ের বিবরণ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১০৫০-[১২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১০৫০-[১২]
وَعَنْ مُعَاوِيَةَ قَالَ: إِنَّكُمْ لَتُصَلُّوْنَ صَلَاةً لَقَدْ صَحِبْنَا رَسُولَ اللّهِ ﷺ فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهِمَا وَلَقَدْ نَهى عَنْهُمَا يَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ. رَوَاهُ البُخَارِيُّ
মু‘আবিয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি মানুষদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা তো একটি সালাত আদায় করছ। আর আমরা রাসূলুল্লাহ (ﷺ)–এর সঙ্গ পেয়েছি। তবে আমরা তাঁকে এ দুই রাকাত সালাত আদায় করতে দেখিনি। বরং তিনি তো আসরের সমাপ্তির পরে এ দুই রাকাত সালাত আদায় করতে নিষেধ করেছেন। (বুখারী) [১]
[১] সহীহ : বুখারী ৫৮৭।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
