৪/২৩. অধ্যায়ঃ
জামাত ও তার ফজিলত সম্পর্কে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৮০-[২৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৮০-[২৯]
وَعَنْ أَبِي بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ قَالَ: إِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَدَ سُلَيْمَانَ بْنَ أَبِي حَثْمَةَ فِي صَلَاةِ الصُّبْحِ وَإِنَّ عُمَرَ غَدَا إِلَى السُّوْقِ وَمَسْكَنُ سُلَيْمَانَ بَيْنَ الْمَسْجِدِ وَالسُّوْقِ فَمَرَّ عَلَى الشِّفَاءِ أُمِّ سُلَيْمَانَ فَقَالَ لَهَا لَمْ أَرَ سُلَيْمَانَ فِي الصُّبْحِ فَقَالَتْ إِنَّه بَاتَ يُصَلِّي فَغَلَبَتْهُ عَيْنَاهُ فَقَالَ عُمَرُ لَأَنْ أَشْهَدَ صَلَاةَ الصُّبْحِ فِي الْجَمَاعَةِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَقُومَ لَيْلَةً. رَوَاهُ مَالِكٌ
আবূ বাকর ইবনু সুলায়মান ইবনু আবূ হাসমাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) ফাজ্রের সালাতে (আমার পিতা) সুলায়মানকে হাযির পাননি। সকালে উমর হাটে গেলেন। সুলায়মানের বাড়ীটি মসজিদ ও হাটের মাঝামাঝি স্থানে। তিনি সুলায়মান-এর মা শিফা-এর পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, কি ঘটনা আজ সুলায়মানকে ফাজ্রের জামা‘আতে দেখলাম না! সুলায়মানের মা উত্তর দিলেন, আজ সারা রাতই সুলায়মান সালাতে অতিবাহিত করেছে। তাই ঘুম তার ওপর বিজয়লাভ করেছে। উমর (রাঃ) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি সারা রাত সালাতে দাঁড়িয়ে থাকার চেয়ে আমার নিকট ফাজ্রের সালাতের জামা‘আতে অংশগ্রহণ করাটা বেশী প্রিয়। (মালিক) [১]
[১] সহীহ : মালিক ২৯৬, সহীহ আত্ তারগীব ৪২৩।
