৪/২৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১১০২-[১৮] - কাতার মিলানোর গুরুত্ব ও ফাঁক বন্ধ রাখা

সালাতের কাতার সোজা করা - তৃতীয় অনুচ্ছেদ

সালাতে কাতার মিলানো ও ফাঁক বন্ধ রাখার গুরুত্ব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১০২-[১৮]

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «أَقِيمُوا الصُّفُوفَ وَحَاذُوا بَين المنكاكب وَسُدُّوا الْخَلَلَ وَلِينُوا بِأَيْدِي إِخْوَانِكُمْ وَلَا تَذَرُوا فرجات للشَّيْطَان وَمَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللّهُ وَمَنْ قَطَعَهُ قطعه الله». رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ مِنْهُ قَوْلَه: «وَمَنْ وَصَلَ صَفًّا» . إِلى آخِرِه

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন : তোমরা সালাতের কাতার সোজা রাখবে। কাঁধকে সমান করো। কাতারের খালি স্থান পুরা করো। নিজেদের ভাইদের হাতে নরম থাকবে। কাতারের মধ্যে শয়তান দাঁড়াবার কোন খালি স্থান ছেড়ে দেবে না। যে লোক কাতার মিশিয়ে রাখবে আল্লাহ তা‘আলা (তাঁর রহ্‌মাতের সাথে) তাকে মিলিয়ে রাখবেন। আর যে লোক কাতার ভেঙ্গে দাঁড়াবে আল্লাহ তা‘আলা তাকে তাঁর রহ্‌মাত থেকে কেটে দেন। (আবূ দাঊদ; নাসায়ী এ হাদীসকে, ‘ওয়ামান ওয়াসালা সাফ্‌ফান’ হতে শেষ পর্যন্ত নকল করেছেন) [১]

[১] সহীহ : আবূ দাঊদ ৬৬৬, সহীহ আত্ তারগীব ৪৯৫, আহমাদ ৫৭২৪, সহীহাহ্ ৭৪৩, সহীহ আল জামি‘ ১১৮৭।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১১০২-[১৮]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সালাতের কাতার ঠিক করার কয়েকটি স্পষ্ট নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কাতার সোজা রাখতে হবে, কাঁধ সমান করতে হবে, খালি জায়গা পূরণ করতে হবে এবং ভাইদের হাতে নরম থাকতে হবে। অর্থাৎ কাতার মিলানোর সময় রূঢ়তা নয়, বরং কোমলতা দরকার। হাদিসে আরও বলা হয়েছে, শয়তানের জন্য কাতারের মাঝে কোনো ফাঁক রাখা যাবে না। যে ব্যক্তি কাতার মিশিয়ে রাখে, আল্লাহ তাকে রহমতের সাথে মিলিয়ে রাখেন। আর যে কাতার ভেঙে দাঁড়ায়, আল্লাহ তাকে রহমত থেকে বিচ্ছিন্ন করেন। এই বর্ণনা জামাআতের সালাতে শৃঙ্খলা, একতা এবং পরস্পরের প্রতি নম্র আচরণের শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কাতার সোজা রাখা সালাতের গুরুত্বপূর্ণ আদব।
  • কাতারের ফাঁক পূরণ করা উচিত।
  • কাতার মেলানোর সময় নরম আচরণ করতে হবে।
  • কাতার ভেঙে দাঁড়ানো থেকে সতর্ক থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন