৪/২৬. অধ্যায়ঃ
ইমামতির বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১২৫-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১২৫-[৭]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «الْجِهَادُ وَاجِبٌ عَلَيْكُمْ مَعَ كُلِّ أَمِيرٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ. وَالصَّلَاةُ وَاجِبَةٌ عَلَيْكُمْ خَلْفَ كُلِّ مُسْلِمٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ. وَالصَّلَاةٌ وَاجِبَةُ عَلى كُلِّ مُسْلِمٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন : তোমাদের ওপর প্রত্যেক নেতার সঙ্গে চাই সে সৎ ‘আমালদার হোক কি বদকার, জিহাদ করা ফার্য। যদি সে কাবীরাহ্ গুনাহও করে।প্রত্যেক মুসলিমের পেছনে সালাত আদায় করা তোমাদের জন্যে আবশ্যক। (সে সালাত আদায়কারী) সৎ ‘আমালদার হোক কি বদকার। যদি সে কাবীরাহ্ গুনাহও করে থাকে।সালাতে জানাযাও প্রত্যেক মুসলিমদের ওপর ফার্য। চাই সে সৎ কর্মশীল হোক কি বদকার। সে গুনাহ কাবীরাহ্ করে থাকলেও। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৫৩৩, আস্ সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৫৩০০, শু‘আবুল ঈমান ৮৮০৫, য‘ঈফ আল জামি‘ ২৬৭৩। কারণ হাদীসের সানাদে ‘আলা বিন হারিস গোলযোগপূর্ণ বারী এবং মাকহূল আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে পাননি।
