৪/২৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১২৪-[৬] - যোগ্য ইমাম না পাওয়ার নিদর্শন
ইমামতির বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
যোগ্য ইমাম না পাওয়া: কিয়ামতের এক নিদর্শন
মিশকাতুল মাসাবীহ : ১১২৪-[৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১২৪-[৬]
وَعَنْ سَلَامَةَ بِنْتِ الْحُرِّ قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لَا يَجِدُوْنَ إِمَامًا يُصَلِّىْ بِهِمْ». رَوَاهُ أَحْمَد وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
সালামাহ্ বিনতুল হুর্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন : কিয়ামতের নিদর্শনসমূহের একটি নিদর্শন হলো মসজিদে হাজির সালাত আদায়কারীরা একে অন্যকে ঠেলিবে। তাদের সালাত আদায় করিয়ে দিতে পারবে এমন যোগ্য ইমাম তারা পাবে না। (আহমাদ, আবূ দাঊদ, ইবনু মাজাহ্) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫৮১, আহমাদ ২৭১৩৮, ইবনু মাজাহ্ ৯৮২, য‘ঈফ আল জামি‘ ১৯৮৭, আস্ সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৫৩৪৭। কারণ হাদীসের সানাদ বানী ফাযারাহ্ গোত্রের আযাদকৃত দাসী ত্বলহাহ্ (রাঃ) এবং ‘আক্বীলাহ্ উভয়ে মাজহূল রাবী যেমনটি ইমাম ওয়াক্বী ইবনুল বাররাহ্ হতে ইবনু হাজার বর্ণনা করেছেন।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১২৪-[৬]-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিয়ামতের নিদর্শনের একটি দিক বলা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, এক সময় মসজিদের লোকেরা একে অন্যকে ঠেলবে, কিন্তু তাদের সালাত আদায় করিয়ে দেওয়ার মতো যোগ্য ইমাম পাবে না। এখানে মূল বিষয় হলো যোগ্য ইমাম না পাওয়া এবং জামাআতের নেতৃত্ব নিয়ে সংকট। হাদিসটি আমাদের মনে করিয়ে দেয়, সালাতের ইমামতি শুধু সামনে দাঁড়ানোর বিষয় নয়; এটি দ্বীনি দায়িত্ব, কুরআন পড়ার সক্ষমতা এবং মানুষকে সালাতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতার সঙ্গে যুক্ত। তবে এই বর্ণনায় সময়, স্থান বা নির্দিষ্ট কোনো জাতির কথা বলা হয়নি। তাই এটিকে সাধারণ সতর্কতা হিসেবে বোঝা নিরাপদ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যোগ্য ইমাম থাকা মুসলিম সমাজের জন্য গুরুত্বপূর্ণ।
- মসজিদের জামাআতে নেতৃত্ব নিয়ে অস্থিরতা ভালো লক্ষণ নয়।
- ইমামতি শেখা ও যোগ্য লোক তৈরি করা একটি প্রয়োজনীয় কাজ।
