৪/২৬. অধ্যায়ঃ
ইমামতির বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১২৩-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১২৩-[৫]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «ثَلَاثَةٌ لَا تُقْبَلُ مِنْهُمْ صَلَاتُهُمْ: مَنْ تَقَدَّمَ قَوْمًا وَهُمْ لَه كَارِهُونَ وَرَجُلٌ أَتَى الصَّلَاةَ دِبَارًا وَالدِّبَارُ: أَنْ يَأْتِيَهَا بَعْدَ أَنْ تَفُوتَه وَرَجُلٌ اعْتَبَدَ مُحَرَّرَةً». رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন : তিন লোকের সালাত কবূল হয় না। ঐ লোক যে কোন জাতির ইমাম অথচ সে জাতি তার ওপর অসন্তুষ্ট। দ্বিতীয় ঐ লোক যে সালাতে বিলম্ব করে উত্তম সময় চলে যাওয়ার পর আসে। আদায় করে আসা মর্ম হলো সালাতের মুস্তাহাব সময় চলে যাওয়ার শেষে আসে। তৃতীয় ঐ লোক যে স্বাধীন লোককে দাস বা দাসীতে পরিণত করে মনে করে। (আবূ দাঊদ, ইবনু মাজাহ) [১]
[১] শেষের অংশটুকু য‘ঈফ : আবূ দাঊদ ৫৯৩, য‘ঈফ আত্ তারগীব ১১৯২। কারণ হাদীসের সানাদে ‘আবদুর রহমান বিন যিয়াদ আল ইফারিক্বী দুর্বল রাবী এবং ‘ইমরান বিন ‘আব্দ আল মু‘আফিরী মাজহূল রাবী।
