৪/২৬. অধ্যায়ঃ
ইমামতির বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১২২-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১২২-[৪]
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ اذَانَهُمْ: الْعَبْدُ الْابِقُ حَتّى يَرْجِعَ وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَه كَارِهُونَ». رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هذَا حَدِيثٌ غَرِيبٌ
আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : তিন লোকের সালাত কান হতে উপরের দিকে উঠে না (অর্থাৎ কবূল হয় না)। প্রথম হলো কোন মালিক-এর নিকট থেকে পলায়ন করা গোলাম যতক্ষণ তার মালিক-এর নিকট ফিরে না আসে। দ্বিতীয় ঐ মহিলা, যে তার স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত কাটাল। তৃতীয় হলো ঐ ইমাম, যাকে তার জাতি অপছন্দ করে। (তিরমিযী; তিনি বলেছেন, এ হাদীসটি গরীব) (আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আত্ তিরমিযী ৩৬০, সহীহ আত্ তারগীব ৪৮৭, সহীহ আল জামি‘ ৩০৫৭।
