৪/২৯. অধ্যায়ঃ
দুবার সালাত আদায় করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৫৭-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৫৭-[৬]
وَعَنْ سُلَيْمَانَ مَوْلى مَيْمُونَةَ قَالَ: أَتَيْنَا ابْنَ عُمَرَ عَلَى الْبَلَاطِ وَهُمْ يُصَلُّونَ. فَقُلْتُ: أَلَا تُصَلِّىْ مَعَهُمْ؟ فَقَالَ: قَدْ صَلَّيْتُ وَإِنِّىْ سَمِعْتُ رَسُول الله يَقُولُ: «لَا تُصَلُّوا صَلَاةً فِي يَوْمٍ مَرَّتَيْنِ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُوْ دَاوُدَ وَالنَّسَائِيُّ
'আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
একবার আমরা ‘আবদুল্লাহ ইবনু উমর-এর নিকট বালাতে (মসজিদের আঙিনায়) আসলাম। সে সময় মানুষেরা মসজিদে (জামা’আতে) সালাত আদায় করছিল। আমরা ইবনু উমর–কে জিজ্ঞেস করলাম, আপনি লোকদের সঙ্গে (জামা’আতে) সালাত আদায় করছেন না কেন ? জবাবে ‘আবদুল্লাহ ইবনু উমর বললেন, আমি সালাত আদায় করে ফেলেছি। আর আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি, তোমরা একই দিনে এক সালাত দুইবার আদায় করবে না। (আহমাদ, আবূ দাঊদ, নাসায়ী) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৫৭৯, নাসায়ী ৬৮০, ইবনু খুযায়মাহ্ ১৬৪১, ইবনু হিব্বান ২৩৯৬, মু‘জামুল কাবীর ১৩২৭০।
