৪/২৯. অধ্যায়ঃ

দুবার সালাত আদায় করা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৫২-[১]

عَن يَزِيْد بْن الْأسْوَد قَالَ: شَهِدْتُ مَعَ النَّبِيِّ ﷺ حَجَّتَه فَصَلَّيْتُ مَعَه صَلَاةَ الصُّبْحِ فِىْ مَسْجِدِ الْخَيْفِ فَلَمَّا قَضى صَلَاتَه وَانْحَرَفَ فَإِذَا هُوَ بِرَجُلَيْنِ فِىْ اخِرِ الْقَوْمِ لَمْ يُصَلِّيَا مَعَه قَالَ: عَلَيَّ بِهِمَا فَجِيءَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا فَقَالَ: مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا؟ . فَقَالَا: يَا رَسُولَ اللّهِ إِنَّا كُنَّا قَدْ صَلَّيْنَا فِىْ رِحَالِنَا. قَالَ: فَلَا تَفْعَلَا إِذَا صَلَّيْتُمَا فِىْ رِحَالِكُمَا ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ

ইয়াযীদ ইবনু আস্ওয়াদ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-এর সঙ্গে হজ্জে (বিদায় হজ্জ) গিয়েছিলাম। সে সময় আমি একদিন তার সঙ্গে মসজিদে খায়েফে ফাজরের সালাত আদায় করেছি। তিনি সালাত সমাপ্ত করে পেছনের দিকে তাকিয়ে দেখলেন জামা’আতের শেষ প্রান্তে দু'লোক বসে আছে। যারা তাঁর সঙ্গে (জামা'আতে) সালাত আদায় করেনি। তাদের দেখে তিনি বললেন তাদেরকে আমার নিকট নিয়ে আসো।তাদের এ অবস্থায়ই রাসূলের নিকট হাযির করা হলো। ভয়ে তখন তাদের কাধের গোশত থরথর করে কাঁপছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে প্রশ্ন করলেন। আমাদের সঙ্গে সালাত আদায় করতে তোমাদেরকে কে বাধা দিয়েছে?তারা আরয করলো! হে আল্লাহর রাসূল। আমরা আমাদের বাড়িতে সালাত আদায় করে এসেছি।রাসূলুল্লাহ (ﷺ) এ কথা শুনে বললেন ভবিষ্যতে এ কাজ আর করবে না। তোমরা ঘরে সালাত আদায় করে আসার পরও মসজিদে এসে জামা'আত চলছে দেখলে জামা'আতে সালাত আদায় করে নিবে। এ সালাত তোমাদের জন্যে নাফল হয়ে যাবে। (তিরমিয়ী, আবু দাউদ, নাসায়ী) [১]

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন