৪/২৯. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৫৩-[২] - আগে সালাত পড়লেও জামাতে শরীক হওয়া
দুবার সালাত আদায় করা - দ্বিতীয় অনুচ্ছেদ
আগে সালাত পড়ে থাকলেও জামাতে শরীক হওয়ার শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ১১৫৩-[২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১৫৩-[২]
وَعَن بُسْرِ بْنِ مِحْجَنٍ عَن أَبِيه أَنَّه كَانَ فِي مَجْلِسٍ مَعَ رَسُولِ اللّهِ ﷺ فَأُذِّنَ بِالصَّلَاةِ فَقَامَ رَسُولُ اللّهِ ﷺ فَصَلّى وَرَجَعَ وَمِحْجَنٌ فِي مَجْلِسِه فَقَالَ لَه رَسُولُ اللّهِ ﷺ: «مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ مَعَ النَّاسِ؟ أَلَسْتَ بِرَجُلٍ مُسْلِمٍ؟» فَقَالَ: بَلى يَا رَسُولَ اللّهِ وَلَكِنِّىْ كُنْتُ قَدْ صَلَّيْتُ فِي أَهْلِي فَقَالَ لَه رَسُولُ اللّهِ ﷺ: «إِذَا جِئْتَ الْمَسْجِدَ وَكُنْتَ قَدْ صَلَّيْتَ فَأُقِيمَتِ الصَّلَاةُ فَصَلِّ مَعَ النَّاسِ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ».رَوَاهُ مَالِكٌ وَالنَّسَائِيُّ
মিহজান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি (তাঁর পিতা মিহজান) এক সভায় রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলেন। এমন সময় আযান হয়ে গেল। তাই রাসূলুল্লাহ (ﷺ) সালাতের জন্যে দাঁড়িয়ে গেলেন ও সালাত আদায় করলেন। সালাত শেষ করে ফিরে আসলেন। দেখলেন মিহজান তাঁর স্থানে বসে আছে। তিনি তাঁকে প্রশ্ন করলেন। মানুষের সঙ্গে (জামা'আতে) সালাত আদায় করতে তোমাকে কোন জিনিস নিষেধ করেছিল? তুমি কি মুসলিম না।মিহজান বলল, হ্যাঁ, হে আল্লাহর রাসূল! আমি মুসলিম। কিন্তু আমি আমার পরিবারের সঙ্গে সালাত আদায় করে এসেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি তোমার বাড়িতে সালাত আদায় করে আসার পরে মসজিদে এসে সালাত হচ্ছে দেখলে লোকদের সঙ্গে (জামা’আতে) সালাত আদায় করবে তুমি (এর পূর্বে) সালাত আদায় করে থাকলেও।(মালিক, নাসাঈ) [১]
[১] সহীহ : নাসায়ী ৮৫৭, ইবনু হিব্বান ২৪০৫, মুসনাদ আশ্ শাফি‘ঈ ১০৪৩, মালিক ৪৩৫, আহমাদ ১৬৩৯৩, দারাকুত্বনী ১৫৪১, মুসতাদরাক লিল হাকিম ৪৯০, সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৩৬৩৮, সহীহাহ্ ১৩৩৭, সহীহ ১৩৩৭।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৫৩-[২]-এর সারসংক্ষেপ
এই হাদিসে মিহজান রাঃ-এর ঘটনা এসেছে। তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে এক সভায় ছিলেন। আযান হলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সালাত আদায় করলেন। ফিরে এসে দেখলেন, মিহজান রাঃ বসে আছেন এবং মানুষের সঙ্গে সালাত পড়েননি। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে মানুষের সঙ্গে সালাত আদায় করতে কী বাধা দিল? তুমি কি মুসলিম নও? তিনি বললেন, আমি মুসলিম, তবে পরিবারের সঙ্গে সালাত পড়ে এসেছি। তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বললেন, মসজিদে এসে যদি সালাত কায়েম হয়ে যায়, তবে মানুষের সঙ্গে সালাত আদায় করবে, যদিও আগে পড়ে থাকো। এখানে জামাতে অংশ নেওয়ার গুরুত্ব স্পষ্ট। আগে সালাত পড়ে থাকলেও মসজিদে জামাত চললে বসে না থেকে অংশ নেওয়ার নির্দেশ এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মসজিদে জামাত কায়েম হলে আগে সালাত পড়ে থাকলেও অংশ নিতে বলা হয়েছে।
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বসে থাকা ব্যক্তির কারণ জানতে চেয়েছেন।
- জামাতের সালাত মুসলিম পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত।
- পরিবারে সালাত পড়ে এলেও মসজিদের জামাতকে গুরুত্ব দেওয়া উচিত।
