৪/২৯. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৫৫-[৪] - আগে পড়লেও জামাতে দাঁড়ানোর নির্দেশ

দুবার সালাত আদায় করা - দ্বিতীয় অনুচ্ছেদ

ঘরে সালাত পড়ে এলেও জামাতে দাঁড়াবেন

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১৫৫-[৪]

وَعَن يَزِيدَ بْنِ عَامِرٍ قَالَ: جِئْتُ رَسُولَ اللّهِ ﷺ وَهُوَ فِي الصَّلَاةِ فَجَلَسْتُ وَلَمْ أَدْخُلْ مَعَهُمْ فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللّهِ ﷺ رَانِىْ جَالِسا فَقَالَ: «ألم تسلم يَا يزيد؟» قُلْتُ: بَلى يَا رَسُولَ اللّهِ قَدْ أَسْلَمْتُ. قَالَ: «وَمَا مَنَعَكَ أَنْ تَدْخُلَ مَعَ النَّاسِ فِىْ صَلَاتِهِمْ؟» قَالَ: إِنِّىْ كُنْتُ قَدْ صَلَّيْتُ فِي مَنْزِلِىْ أَحْسَبُ أَنْ قَدْ صَلَّيْتُمْ. فَقَالَ: إِذَا جِئْتَ الصَّلَاةَ فَوَجَدْتَ النَّاسَ فَصَلِّ مَعَهُمْ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ تَكُنْ لَكَ نَافِلَةً وَهَذِه مَكْتُوبَة».رَوَاهُ أَبُو دَاوُد

ইয়াযীদ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ

(একদিন) আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসলাম। সে সময় তিনি লোকজন নিয়ে সালাত আদায় করছিলেন। আমি (এক পাশে) বসে থাকলাম। তাদের সঙ্গে জামা'আতে অংশগ্রহণ করলাম না। রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষ করে এদিকে ফিরে আমাকে বসা অবস্থায় দেখে বললেন। তুমি কি মুসলিম না, হে ইয়াযীদ! সালাত আদায় করনি। আমি বললাম। হ্যাঁ! আমি মুসলিম হে আল্লাহর রাসূল! তিনি বললেন, তাহলে লোকদের সঙ্গে সালাতে অংশগ্রহণ করতে তোমাকে নিষেধ করেছে কে? আমি বললাম, আমি আমার ঘরে সালাত আদায় করে এসেছি। আমার ধারণা ছিল আপনিও সালাত আদায় করে ফেলেছেন।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি যখন মসজিদে আসবে আর লোকজনকে জামা'আতে সালাত আদায় করতে দেখবে। তখন তুমিও সালাতে অংশগ্রহণ করবে। যদি তুমি এর পূর্বে (একবার) সালাত আদায় করেও থাকো। আর এ (দ্বিতীয়বারের) সালাত তোমার জন্যে নাফল হিসেবে গণ্য হবে। আর পূর্বের পড়া সালাত ফারয হিসেবে আদায় হবে।(আবু দাউদ) [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫৭৭, য‘ঈফ আল জামি‘ ৪৪৬। কারণ এর সানাদে নূহ একজন অপরিচিত রাবী।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৫৫-[৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইয়াযীদ রাঃ-এর ঘটনা এসেছে। তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এলেন, তখন নবী صلى الله عليه وسلم লোকদের নিয়ে সালাত পড়ছিলেন। ইয়াযীদ রাঃ বসে থাকলেন এবং জামাতে যোগ দিলেন না। সালাত শেষে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি মুসলিম নও? তিনি বললেন, হ্যাঁ, আমি মুসলিম। তখন নবী صلى الله عليه وسلم জানতে চাইলেন, মানুষের সঙ্গে সালাতে অংশ নিতে কী বাধা দিল? তিনি বললেন, আমি ঘরে সালাত পড়ে এসেছি এবং ভেবেছিলাম আপনারাও পড়েছেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বললেন, তুমি যখন সালাতে আসবে এবং মানুষকে সালাত পড়তে দেখবে, তখন তাদের সঙ্গে পড়বে। আগে পড়ে থাকলেও এ সালাত তোমার জন্য নফল হবে, আর আগের সালাত ফরয হিসেবে গণ্য হবে। এই হাদিসে বিষয়টি খুব পরিষ্কারভাবে বলা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মসজিদে এসে জামাত পেলে বসে না থেকে সালাতে অংশ নিতে বলা হয়েছে।
  • আগে পড়া সালাত ফরয এবং পরে পড়া সালাত নফল হিসেবে এসেছে।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কারণ জেনে কোমলভাবে দিকনির্দেশনা দিয়েছেন।
  • জামা’আতের সালাতকে গুরুত্ব দেওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন