৪/২৯. অধ্যায়ঃ
দুবার সালাত আদায় করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৫৪-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৫৪-[৩]
وَعَنْ رَجُلٍ مِنْ أَسَدِ بْنِ خُزَيْمَةَ أَنَّه سَأَلَ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ قَالَ: يُصَلِّىْ أَحَدُنَا فِي مَنْزِلِهِ الصَّلَاةَ ثُمَّ يَأْتِي الْمَسْجِدَ وَتُقَامُ الصَّلَاةُ فَأُصَلِّىْ مَعَهُمْ فَأَجِدُ فِي نَفْسِىْ شَيْئًا من ذلِك فَقَالَ أَبُو أَيُّوبَ: سَأَلَنَا عَنْ ذلِكَ النَّبِيُّ ﷺ قَالَ: «فَذلِكَ لَه سَهْمُ جَمْعٍ» . رَوَاهُ مَالِكٌ وَأَبُو دَاوُد
আবূ আইয়ুব আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আবু আইয়ুব আল আনসারী (রাঃ) কে প্রশ্ন করলেন। আমাদের কেউ বাড়িতে সালাত আদায় করে মসজিদে আসলে (জামা'আতে) সালাত হচ্ছে দেখলে তাদের সাথে সালাত পড়ি। কিন্তু আমি এ ব্যাপারে আমার মনে খটকা অনুভব করি। আবু আইয়ুব আল আনসারী জবাবে বললেন, আমিও এ সম্পর্কে নবী (ﷺ)-কে প্রশ্ন করেছি। তিনি বলেছেন, এটা (দ্বিতীয়বার সালাত আদায় করা) তার জন্যে জামা’আতের অংশ সমতুল্য। (এতে খটকার কিছু নেই)। (মালিক, আবু দাউদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫৭৮, সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৩৬৪১। কারণ এর সানাদে রাবী ‘‘আফীফ’’ সম্পর্কে ইমাম যাহাবী বলেছেন, সে কে তা জানা যায় না। ইমাম নাসায়ী তাকে নির্ভরযোগ্য বলেছেন এবং رَجُلٌ (ব্যক্তি) একজন অপরিচিত ব্যক্তি।
