৪/৩০. অধ্যায়ঃ
সুন্নাত ও এর ফজিলত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৭৯-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৭৯-[১৩]
وَعَنِ الْمُخْتَارِ بْنِ فُلْفُلٍ قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ التَّطَوُّعِ بَعْدَ الْعَصْرِ فَقَالَ: كَانَ عُمَرُ يَضْرِبُ الْأَيْدِيَ عَلى صَلَاةٍ بَعْدَ الْعَصْرِ وَكُنَّا نُصْلِىْ عَلى عَهْدِ رَسُولِ اللّهِ ﷺ رَكْعَتَيْنِ بَعْدَ غُرُوبِ الشَّمْسِ قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ فَقُلْتُ لَه: أَكَانَ رَسُولُ اللّهِ ﷺ يُصَلِّيْهِمَا؟ قَالَ: كَانَ يَرَانَا نُصَلِّيْهِمَا فَلَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَنَا. رَوَاهُ مُسْلِمٌ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
। আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে প্রশ্ন করেছিলাম, ‘আস্রের পর নাফ্ল সালাতের ব্যাপারে। তিনি (উত্তরে) বললেন। উমর (রাঃ) ‘আস্রের পর নাফ্ল সালাত আদায়কারীদের হাতের উপর প্রহার করতেন। আমারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর যুগে সূর্য ডুবে যাওয়ার পর মাগরিবের সালাতের (ফার্যের) পূর্বে দুই রাক্‘আত সালাত আদায় করতাম। (এ কথা শুনে) আমি আনাসকে প্রশ্ন করলাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-ও কি এ দুই রাক্‘আত সালাত আদায় করতেন? তিনি বললেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরক আদায় করতে দেখতেন। কিন্তু আদায় করতে বলতেন না। আবার বাধাও দিতেন না। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৮৩৬।
