৪/৩০. অধ্যায়ঃ
সুন্নাত ও এর ফজিলত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৭৮-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৭৮-[১২]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: مَا تَرَكَ رَسُولُ اللّهِ ﷺ رَكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ عِنْدِىْ قَطُّ. (مُتَّفَقٌ عَلَيْهِ)وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ قَالَتْ: وَالَّذِي ذَهَبَ بِه مَا تَرَكَهُمَا حَتّى لَقِي الله
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমার নিকট (অর্থাৎ হুজরায়) কোন দিন ‘আস্রের পরে দুই রাক্‘আত সালাত আদায় করা ছেড়ে দেননি। (বুখারী, মুসলিম)। বুখারীর এক সানাদের ভাষা হলো, তিনি [‘আয়িশাহ্ (রাঃ)] বলেছেন : ঐ আল্লাহর শপথ! যিনি রাসূলের রূহপাক কবজ করেছেন। তিনি তাঁর মৃত্যু পর্যন্ত এ দুই রাক্‘আত সালাত ছেড়ে দেননি। [১]
[১] সহীহ : বুখারী ৫৯১, মুসলিম ৮৩৫, বুখারী ৫৯০।
