৪/৩০. অধ্যায়ঃ
সুন্নাত ও এর ফজিলত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৮২-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৮২-[১৬]
وَعَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ: إِنَّ النَّبِيَّ ﷺ أَتى مَسْجِدَ بَنِي عَبْدِ الْأَشْهَلِ فَصَلّى فِيهِ الْمَغْرِبَ فَلَمَّا قَضَوْا صَلَاتَهُمْ رَآهُمْ يُسَبِّحُونَ بَعْدَهَا فَقَالَ: «هذِه صَلَاةُ الْبُيُوْتِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِي رِوَايَةِ التِّرْمِذِيِّ وَالنَّسَائِيِّ قَامَ نَاسٌ يَتَنَفَّلُونَ فَقَالَ النَّبِيُّ ﷺ: «عَلَيْكُمْ بِهذِهِ الصَّلَاةِ فِي الْبُيُوْتِ
কা‘ব ইবনু ‘উজরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) (আনসার গোত্র) বানী ‘আবদুল আশহাল-এর মসজিদে আসলেন এবং এখানে মাগরিবের সালাত আদায় করেছেন। সালাত সমাপ্ত করার পর তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কিছু মানুষকে নাফ্ল সালাত আদায় করতে দেখলেন। তিনি বললেন এসব (নাফ্ল) সালাত বাড়িতে পড়ার জন্য। (আবূ দাঊদ, তিরমিযী ও নাসায়ীর এক সূত্রে পাওয়া যায়, লোকেরা ফারয সালাত আদায় করার পর নাফ্ল সালাত আদায়ের জন্যে দাঁড়ালে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘এসব সালাত তোমাদের বাড়ীতে আদায় করা উচিত’।) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১৩০০, আত্ তিরমিযী ৬০৪, নাসায়ী ১৬০০, ইবনু খুযায়মাহ্ ১২০১, সহীহ আল জামি‘ ৭০১০।
