৪/৩০. অধ্যায়ঃ
সুন্নাত ও এর ফজিলত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৮৩-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৮৩-[১৭]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يُطِيلُ الْقِرَاءَةَ فِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ حَتّى يَتَفَرَّقَ أَهْلُ الْمَسْجِدِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) মাগরিবের সালাতের শেষে (সুন্নাতের) দুই রাক্‘আত সালাতে এত বড় ক্বিরাআত পড়তেন যে, লোকেরা তাদের সালাত শেষ করে (বাড়ী) চলে যেতেন। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৩০১, সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৩০৪২। কারণ এর সানাদে ইয়া‘কূব ইবনু ‘আবদুল্লাহ এবং জা‘ফার ইবনু আল মুগীরাহ্ শক্তিশালী রাবী নয়।
