৪/৩০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৮৪-[১৮] - সালাত
সুন্নাত ও এর ফজিলত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১১৮৪-[১৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১৮৪-[১৮]
وَعَنْ مَكْحُولٍ يَبْلُغُ بِه أَنَّ رَسُولَ اللّهِ ﷺ قَالَ: «مَنْ صَلّى بَعْدَ الْمَغْرِبِ قَبْلَ أَنْ يَتَكَلَّمَ رَكْعَتَيْنِ وَفِي رِوَايَةٍ أَرْبَعَ رَكَعَاتٍ رُفِعَتْ صَلَاتُه فِي عِلِّيِّيْنَ». مُرْسَلًا
মাকহূল (রহঃ) হতে বর্ণিতঃ
মাকহূল (রহঃ) এ হাদীসটির বর্ণনা রাসূলুল্লাহ (ﷺ) পর্যন্ত পৌঁছিয়েছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন : যে লোক মাগরিবের সালাত আদায় করার পর কথাবার্তা বলার আগে দুই রাক্‘আত। আর এক বর্ণনায় আছে, চার রাক্‘আত সালাত আদায় করবে, তার সালাত ‘ইল্লীয়্যিনে পৌঁছে দেয়া হয়। (হাদীসটি মুরসাল) [১]
[১] য‘ঈফ : ইবনু আবী শায়বাহ্ ৫৯৩৫, য‘ঈফ আত্ তারগীব ৩৩৫। কারণ হাদীসটি মুরসাল তথা মুরসালুত্ তাবি‘ঈ।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
