৪/৩০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৯৩-[২৭] - সালাত
সুন্নাত ও এর ফজিলত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১১৯৩-[২৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১৯৩-[২৭]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ لِيُصَلِّيَ افْتَتَحَ صَلَاتَه بِرَكْعَتَيْنِ خَفِيْفَتَيْنِ. رَوَاهُ مُسْلِمٌ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন রাত্রে (তাহাজ্জুদের) সালাত আদায়ের জন্য দাঁড়াতেন তখন তিনি তাঁর সালাতের আরম্ভ করতেন দুই রাকাত সংক্ষিপ্ত সালাত দিয়ে। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৭৬৭।
