৪/৩০. অধ্যায়ঃ
সুন্নাত ও এর ফজিলত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৯৪-[২৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৯৪-[২৮]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلْيَفْتَحِ الصَّلَاةَ بِرَكْعَتَيْنِ خَفِيْفَتَيْنِ». رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন : তোমাদের কেউ যখন রাত্রে সালাত আদায় করার জন্য ঘুম থেকে উঠে, সে যেন দুই রাক্’আত সংক্ষিপ্ত সালাত দ্বারা (তার সালাত) আরম্ভ করে। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৭৮৬।
