৪/৩২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১২২০-[৭] - সালাত
রাতের সালাতে যা পড়তেন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১২২০-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১২২০-[৭]
وَعَنِ الْمُغِيرَةِ قَالَ: قَامَ النَّبِيُّ ﷺ حَتّى تَوَرَّمَتْ قَدَمَاهُ فَقِيلَ لَه: لِمَ تَصْنَعُ هذَا وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكِ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: «أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا». (مُتَّفَقٌ عَلَيْهِ)
মুগীরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাত্রে সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করতে পড়তে নবী (ﷺ)-এর পা ফুলে যেত। তাঁকে বলা হলো, আপনি কেন এত কষ্ট করছেন। অথচ আপনার পূর্বের ও পরের সকল পাপ ক্ষমা করে দেয়া হয়েছে? (এ কথা শুনে) তিনি (ﷺ) ইরশাদ করলেন, আমি কী কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দা হবো না? (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১২১৮, মুসলিম ২৮১৯।
