৪/৩৩. অধ্যায়ঃ
কিয়ামুল লাইল-এর প্রতি উৎসাহ দান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৩৬-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৩৬-[১০]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُوْلُ: «أَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْمَفْرُوْضَةِ صَلَاةٌ فِىْ جَوْفِ اللَّيْلِ» . رَوَاهُ أَحْمَدٌ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে শুনেছি : ফার্য সালাতের পর অধিক উত্তম সালাত হলো মাঝ রাত্রের সালাত। (আহ্মাদ) [১]
[১] সহীহ : আহমাদ ১০৯১৫, সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৮৪২১, শু‘আবুল ঈমান ২৮২৬।
