১/৩. অধ্যায়ঃ
তাকদীরের প্রতি ঈমান - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৪-[৪৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৪-[৪৬]
وَعَن أُمِّ سَلَمَةَ قَالَتْ يَا رَسُولَ اللهِ لَا يَزَالُ يُصِيبُكَ فِيْ كُلَّ عَامٍ وَجَعٌ مِنْ الشَّاةِ الْمَسْمُومَةِ الَّتِي أَكَـلْتَ قَالَ مَا أَصَابَنِي شَيْءٌ مِنْهَا اِلَّا وَهُوَ مَكْتُوبٌ عَلَـيَّ وَادَمُ فِي طِينَتِه. رَوَاهُ ابن مَاجَةَ
উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললাম হে, আল্লাহর রাসূল! আপনি যে বিষ মিশানো ছাগলের গোশ্ত খেয়েছিলেন, তার বিষক্রিয়ার কারণে প্রতি বছরই আপনি এত কষ্ট অনুভব করছেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, প্রতি বছরই আমার যে যন্ত্রনা বা অসুখ হয়, এটা আমার (নির্ধারিত) তাক্বদীরে লিপিবদ্ধ হয়েছিল, অথচ তখন আদাম (আঃ) ভূগর্ভেই ছিলেন। [১]
[১] য‘ঈফ : ইবনু মাজাহ্ ৩৫৪৬, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৪৪২২। কারণ এর সানাদে আবূ বাকর আল আনাসী নামে একজন দুর্বল রাবী রয়েছে।
