৪/৩৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১২৬১-[১২] - সালাত
আমলে ভারসাম্য বজায় রাখা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১২৬১-[১২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১২৬১-[১২]
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: مِنْ كُلَّ اللَّيْلِ أَوْتَرَ رَسُولُ اللّهِ ﷺ مِنْ أَوَّلِ اللَّيْلِ وَأَوْسَطِه وَاخِرِه وَانْتَهى وِتْرُه إِلَى السَّحَرِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) রাত্রের প্রতি অংশেই বিতরের সালাত আদায় করেছেন- প্রথম রাতেও (ইশার সালাতের পরপর), মধ্যরাতেও এবং শেষ রাতেও। কিন্তু শেষ জীবনে তিনি (ﷺ) বিতরের সালাতের জন্যে রাতের সাহরীর সময় (শেষভাগ) নির্ধারিত করে নিয়েছিলেন। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৯৯৬, মুসলিম ৭৪৫; শব্দবিন্যাস মুসলিমের।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
