৪/৩৪. অধ্যায়ঃ
আমলে ভারসাম্য বজায় রাখা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৬০-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৬০-[১১]
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ خَافَ أَنْ لَا يَقُومَ مِنْ اخِرِ اللَّيْلِ فَلْيُوتِرْ أَوَّلَه وَمَنْ طَمِعَ أَنْ يَقُومَ اخِرَه فَلْيُوتِرْ اخِرَ اللَّيْلِ فَإِنَّ صَلَاةَ اخِرِ اللَّيْلِ مَشْهُوْدَةٌ وَذلِكَ أَفْضَلُ». رَوَاهُ مُسْلِمٌ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন : যে লোক আশংকা করে যে, শেষ রাতে উঠতে পারবে না সে যেন প্রথম রাতেই বিতরের সালাত আদায় করে নেয়। আর যে লোক শেষ রাত্রে উঠতে পারবে বলে মনে করে, সে যেন শেষ রাতেই বিতরের সালাত আদায় করে। এজন্য যে, শেষ রাতের সালাতে ফেরেশতাগণ উপস্থিত হন। আর এটা অনেক ভাল। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৭৫৫।
