৪/৩৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১২৭৭-[১৫] - সালাত
বিতরের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১২৭৭-[১৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১২৭৭-[১৫]
عَنِ ابْنِ عَبَّاسٍ قِيلَ لَه: هَلْ لَكَ فِي أَمِيْرِ الْمُؤمنِيْنَ مُعَاوِيَةَ فَإِنَّه مَا أَوْتَرَ إِلَّا بِوَاحِدَةٍ؟ قَالَ: أَصَابَ إِنَّه فَقِيهوَفِي رِوَايَةٍ: قَالَ ابْنُ أَبِىْ مُلَيْكَةَ: أَوْتَرَ مُعَاوِيَةُ بَعْدَ الْعِشَاءِ بِرَكْعَةٍ وَعِنْدَهُ مَوْلًى لِابْنِ عَبَّاسٍ فَأَتَى ابْنَ عَبَّاسٍ فَأَخْبَرَه فَقَالَ: دَعْهُ فَإِنَّه قَدْ صَحِبَ النَّبِيَّ ﷺ. رَوَاهُ الْبُخَارِيُّ
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর নিকট প্রশ্ন করা হলো যে, আমীরুল মুমিনীন মু‘আবিয়াহ্ (রাঃ) -এর ব্যাপারে আপনার কিছু বলার আছে? তিনি বিতরের সালাত এক রাকাত আদায় করেন। (এ কথা শুনে) ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, তিনি একজন ‘ফকীহ', যা করেন ঠিক করেন। অন্য এক বর্ণনায় আছে, ইবনু আবূ মুলায়কাহ্ বলেন, মু‘আবিয়াহ্ ‘ইশার সালাতের পর বিতরের সালাত এক রাকাত আদায় করেছেন। তাঁর কাছে ছিলেন ইবনু 'আব্বাস-এর আযাদ করা গোলাম। তিনি তা দেখে ইবনু ‘আব্বাসকে ব্যাপারটি জানিয়ে দিলেন। ইবনু ‘আব্বাস বললেন, তাঁর সম্পর্কে কিছু বলো না। তিনি নবী (ﷺ) -এর সাহচর্যের মর্যাদা লাভ করেছেন। (বুখারী) [১]
[১] সহীহ : বুখারী ৩৭৬৪, ৩৭৬৫।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
