৪/৩৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১২৭৮-[১৬] - সালাত
বিতরের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১২৭৮-[১৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১২৭৮-[১৬]
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ: الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا . رَوَاهُ أَبُو دَاوُدَ
বুরাইদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি : বিতরের সালাত আবশ্যক (অর্থাৎ ওয়াজিব)। তাই যে লোক বিতরের সালাত আদায় করল না, সে আমার উম্মতের মাঝে গণ্য নয়। ‘বিতরের সালাত সত্য', যে বিতরের সালাত আদায় করল না সে আমার উম্মতের মাঝে গণ্য হবে না। ‘বিতরের সালাত সত্য', যে লোক বিতরের সালাত আদায় করল না সে আমার উম্মতের মাঝে গণ্য হবে না। ‘বিতরের সালাত সত্য', যে ব্যক্তি বিতরের সালাত আদায় করল না সে আমার উম্মতের মাঝে গণ্য হবে না। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৪১৯, য‘ঈফ আত্ তারগীব ৩৪০, য‘ঈফ আল জামি‘ ৬১৫০। কারণ এর সানাদে ‘আতাকী একজন দুর্বল রাবী।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
