৪/৩৫. অধ্যায়ঃ
বিতরের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৮৩-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৮৩-[২১]
وَعَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللّهِ ﷺ كَانَ يُصَلِّىْ جَالِسًا فَيَقْرَأُ وَهُوَ جَالِسٌ فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِه قَدْرُ مَا يَكُوْنُ ثَلَاثِينَ أَوْ أَرْبَعِينَ ايَةً قَامَ وَقَرَأَ وَهُوَ قَائِمٌ ثُمَّ رَكَعَ ثُمَّ سَجَدَ ثُمَّ يَفْعَلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذلِكَ. رَوَاهُ مُسْلِمٌ
হাসান ইবনু আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (শেষ বয়সে) বসে বসে ক্বিরাআত পড়তেন। ত্রিশ কি চল্লিশ আয়াত অবশিষ্ট থাকতে তিনি (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়িয়ে যেতেন। বাকী (আয়াত) দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেন। তারপর রুকূ‘ করতেন ও সাজদায় যেতেন। এভাবে তিনি (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দ্বিতীয় রাক্‘আতও আদায় করতেন। (মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১১১৯, মুসলিম ৭৩১।
