৪/৩৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১২৮৯-[২৭] - কুনূত রুকূর আগে না পরে

বিতরের সালাত - তৃতীয় অনুচ্ছেদ

দু‘আ কুনূত রুকূর আগে না পরে—আনাস (রাঃ)-এর জবাব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১২৮৯-[২৭]

وَعَن عَاصِمٍ الْأَحْوَلِ قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ الْقُنُوتِ فِي الصَّلَاةِ كَانَ قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَه؟ قَالَ: قَبْلَه إِنَّمَا قَنَتَ رَسُولَ اللّهِ ﷺ بَعْدُ الرُّكُوعِ شَهْرًا إِنَّه كَانَ بَعَثَ أُنَاسًا يُقَالُ لَهُمْ الْقُرَّاءُ سَبْعُونَ رَجُلًا فَأُصِيْبُوا فَقَنَتَ رَسُولَ اللّهِ ﷺ بَعْدَ الرُّكُوعِ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

আসিম আল আহওয়াল (রহঃ) হতে বর্ণিতঃ

আমি আনাস ইবনু মালিক (রাঃ) -কে “দোয়ায়ে কুনূত” ব্যাপারে প্রশ্ন করেছি যে, এটা সালাতে রুকূ‘র পূর্বে পড়া হয়, না পরে? আনাস বললেন, রুকূ‘র পূর্বে। তিনি আরো বললেন, রাসূলুল্লাহ (ﷺ) (ফাজ্‌রের সালাতে অথবা সকল সালাতে রুকূ‘র পরে দোয়ায়ে) কুনূত পড়েছেন শুধু একবার। (তারও কারণ ছিল) রাসূলুল্লাহ (ﷺ) কিছু লোককে, যাদেরকে ক্বারী বলা হত, তাদের সংখ্যা ছিল সত্তরজন (তাবলীগের জন্য) কোথাও পাঠিয়েছিলেন। ওখানকার লোকেরা তাদেরকে শহীদ করে দিয়েছে। সেজন্য রাসূলুল্লাহ (ﷺ) এক মাস পর্যন্ত রুকূ‘র পরে দোয়ায়ে কুনূত পড়ে হত্যাকারীদের জন্যে বদদোয়া করেছেন। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ৪০৯৬, মুসলিম ৬৭৭।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১২৮৯-[২৭]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ‘আসিম আল আহওয়াল (রহ.) আনাস ইবনু মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করেন, সালাতে দু‘আ কুনূত রুকূর আগে পড়া হয়, না পরে। আনাস (রাঃ) বলেন, রুকূর আগে। এরপর তিনি ব্যাখ্যা করেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রুকূর পরে কুনূত করেছিলেন এক মাস। এর কারণ ছিল, তিনি কিছু লোককে পাঠিয়েছিলেন, যাদের ক্বারী বলা হতো এবং তারা সত্তরজন ছিলেন। তাদের হত্যা করা হলে রাসূলুল্লাহ (সা.) এক মাস রুকূর পরে কুনূত পড়ে হত্যাকারীদের বিরুদ্ধে দু‘আ করেন। তাই হাদিসটি কুনূতের সময়, রুকূর পরে কুনূত এবং বিশেষ ঘটনার কারণে কুনূতের বিষয়টি পরিষ্কার করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আনাস (রাঃ)-এর জবাবে কুনূতের সাধারণ সময় রুকূর আগে বলা হয়েছে।
  • রুকূর পরে কুনূত বিশেষ এক ঘটনার কারণে এক মাস করা হয়েছিল।
  • হত্যাকাণ্ডের ঘটনায় নবীজি কুনূতে হত্যাকারীদের বিরুদ্ধে দু‘আ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন