৪/৩৭. অধ্যায়ঃ
রমজান মাসের কিয়াম (তারাবিহ সালাত) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩০১-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩০১-[৪]
عَن عَبْدِ الرَّحْمن بْن عَبْدِ الْقَارِيِ قَالَ: خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ لَيْلَةً فِي رَمَضَان إِلَى الْمَسْجِدِ فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِه وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرَ: إِنِّي أرى لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ ثُمَّ عَزَمَ فَجَمَعَهُمْ عَلى أُبَيِّ بْنِ كَعْبٍ ثُمَّ خَرَجْتُ مَعَه لَيْلَةً أُخْرى وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاة قَارِئِهِمْ. قَالَ عُمَرُ : نِعْمَ الْبِدْعَةُ هذِه وَالَّتِىْ تَنَامُوْنَ عَنْهَا أَفْضَلُ مِنَ الَّتِىْ تَقُومُونَ. يُرِيْدُ اخِرَ اللَّيْلِ وَكَانَ النَّاسُ يَقُوْمُوْنَ أَوَّلَه. رَوَاهُ البُخَارِيُّ
আবদুর রহমান ইবনু ‘আবদুল ক্বারী (রহঃ) হতে বর্ণিতঃ
একবার রমযান মাসের রাত্রে ‘উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) -এর সঙ্গে আমি মসজিদে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মানুষ অমীমাংসিত বিক্ষিপ্ত অবস্থায়। কেউ একা একা নিজের সালাত আদায় করছে। আর কারো পেছনে ছোট একদল সালাত আদায় করছে এ অবস্থা দেখে উমর (রাঃ) বললেন, আমি যদি সকলকে একজন ইমামের পেছনে জমা করে দেই তাহলেই চমৎকার হবে।তাই তিনি এ কাজের ইচ্ছা পোষণ করে ফেললেন এবং সকলকে উবাই ইবনু কা‘ব (রাঃ) -এর পেছনে জমা করে তাকে তারাবীহ সালাতের জন্যে লোকের ইমাম বানিয়ে দিলেন।‘আবদুর রহমান বলেন, এরপর আমি একদিন উমারের সঙ্গে মসজিদে গেলাম। সকল লোককে দেখলাম তারা তাদের ইমামের পেছনে (তারাবীহের) সালাত আদায় করছে। উমর তা দেখে বললেন, “উত্তম বিদ‘আত”।আর তারাবীহের এ সময়ের সালাত তোমাদের ঘুমিয়ে থাকার সময়ের সালাতের চেয়ে ভাল। এ কথার দ্বারা উমর বুঝাতে চেয়েছেন শেষ রাতকে। অর্থাৎ তারাবীহের রাতের প্রথমাংশের চেয়ে শেষাংশে আদায় করাই উত্তম। ঐ সময়ের লোকেরা তারাবীহের সালাত প্রথম ভাগে আদায় করে ফেলতেন।(বুখারী)[১]
[১] সহীহ : বুখারী ২০১০।
