৪/৩৯. অধ্যায়ঃ

নফল সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩৩২-[৯]

وَعَنْ أَبِىْ أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَا أَذِنَ اللّهُ لِعَبْدٍ فِي شَيْءٍ أَفْضَلَ مِنَ الرَّكْعَتَيْنِ يُصَلِّيْهِمَا وَإِنَّ الْبِرَّ لَيُذَرُّ عَلى رَأْسِ الْعَبْدِ مَا دَامَ فِىْ صَلَاتِه وَمَا تَقَرَّبَ الْعِبَادُ إِلَى اللّهِ بِمِثْلِ مَا خَرَجَ مِنْهُ» يَعْنِي الْقُرْانَ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ

আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, আল্লাহ তা’আলা বান্দার কোন ‘আমালের প্রতি তাঁর করুণার সঙ্গে এত বেশী লক্ষ্য করেন না, যতটা তার পড়া দুইরাক্’আত সালাতের প্রতি করেন। বান্দা যতক্ষন সালাতে লিপ্ত থাকে তার মাথার উপর নেক ও কল্যাণ ছড়িয়ে দেয়া হয়। আর বান্দা আল্লাহর নৈকট্য লাভের সম্পর্কে যেভাবে তার থেকে বের হয়ে আসা হিদায়াতের উৎস অর্থাৎ আল-কুরআন হতে উপকৃত হয়, আর কোন জিনিস হতে এমন উপকৃত হয় না। (আহ্‌মাদ, তিরমিযী) [১]

[১] য‘ঈফ : আত্ তিরমিযী ২৯১১, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ১৯৫৭, য‘ঈফ আত্ তারগীব ৮৬২, আহমাদ ২২৩০৬। কারণ এর সানাদের বর্ণনাকারী বাকর ইবনু খুনায়স-কে ইবনুল মুবারাক সমালোচিত হিসেবে উল্লেখ করেছেন এবং তার শেষ সময়ের হাদীসগুলো তিনি পরিত্যাগ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন