১/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩৪-[১০] - ঈমান (বিশ্বাস)
কবরের আজাব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৩৪-[১০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৩৪-[১০]
وَعَنْ أَبِيْ سَعِيْدٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لَيُسَلَّطُ عَلَى الْكَافِرِ فِي قَبْرِه تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّيْنًا تَنْهَشُهٗ وَتَلْدَغُهٗ حَتّى تَقُومَ السَّاعَةُ وَلَوْ أَنَّ تِنِّينًا مِنْهَا نَفَخَ فِي الْأَرْضِ مَا نَبَتَتْ خَضْرَاءُ.رَوَاهُ الدَّارِمِيْ وَرَوَى التِّرْمِذِيُّ نَحْوَه وَقَالَ سَبْعُوْنَ بَدَلَ تِسْعَةٌ وَتِسْعُوْنَ
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কাফিরদের জন্য তাদের কবরে নিরানব্বইটি সাপ নির্ধারণ করা হয়। এ সাপগুলো তাকে কিয়ামত পর্যন্ত কামড়াতে ও দংশন করতে থাকবে। যদি তার কোন একটি সাপ জমিনে নিঃশ্বাস ফেলে, তবে এ জমিনে আর কোন ঘাস-তৃণলতা জন্মাবে না। হাদীসটি দারিমী বর্ণনা করেছেন। তিরমিযীও এ ধরনের হাদীস বর্ণনা করেছেন, কিন্তু তিনি নিরানব্বইটির স্থানে সত্তরের উল্লেখ করেছেন। [১]
[১] য‘ঈফ : দারিমী ২৮১৫, তিরমিযী ২৩৮৪, য‘ঈফুত্ তারগীব ২০৭৯। কারণ এ হাদীসের সানাদে ‘‘দাররাজ আবুস্ সাম্হ’’ নামক একজন অনেক মুনকার হাদীস বর্ণনাকারী রাবী রয়েছে। تِنِّيْنٌ (তিন্নীন) অত্যধিক বিষধর বড় সাঁপ। ইমাম দারিমী হাদীসটি কিতাবুর রিক্বাকে বর্ণনা করেছেন। আর তার সানাদটি দুর্বল। কারণ তাতে দাররাজ আবুস্ সাম্হ নামক একজন মুনকার রাবী রয়েছে। ইমাম আহমাদ (রহঃ) দারিমী-এর সাথেই মুসনাদে আহমাদের ৩/৩৮ নং এ হাদীসটি বর্ণনা করেছেন। আর ইমাম তিরমিযী (রহঃ) আবূ যায়দ (রাঃ) কর্তৃক বর্ণিত অন্য সূত্রে হাদীসটি আত্ তিরমিযীর ২/৭৫ নং এ বর্ণনা করেছেন। তবে সে সানাদেও দু’জন দুর্বল রাবী রয়েছে।
