৪/৪১. অধ্যায়ঃ

সফরের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩৪৮-[৮]

وَعَنْ عَائِشَةَ قَالَتْ: فُرِضَتِ الصَّلَاةُ رَكْعَتَيْنِ ثُمَّ هَاجَرَ رَسُولُ اللّهِ ﷺ فَفُرِضَتْ أَرْبَعًا وَتُرِكَتْ صَلَاةُ السَّفَرِ عَلَى الْفَرِيْضَةِ الْأُولى. قَالَ الزُّهْرِيُّ: قُلْتُ لِعُرْوَةَ: مَا بَالُ عَائِشَة تَتِمُّ؟ قَالَ: تَأَوَّلَتْ كَمَا تَأَوَّلَ عُثْمَانُ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

(ইসলামের প্রথম দিকে) দুইরাক্’আতই সালাত ফার্‌য ছিল। এরপর রাসূলুল্লাহ (ﷺ) হিজরাত করলে মুক্বীমের জন্য চার রাক্’আত সালাত নির্দিষ্ট করে দেয়া হয়েছে। আর সফর অবস্থায় প্রথম থেকেই দুইরাক্’আত ফার্‌য ছিল। ইমাম যুহরী (রহঃ) বলেন, আমি ‘উরওয়ার নিকট আরয করলাম, ‘আয়িশার কি হলো যে, তিনি সফর অবস্থায়ও পুরো চার রাক্’আত সালাত আদায় করেন। (উত্তরে) তিনি বললেন, তিনিও উসমান-এর মত ব্যাখ্যা করেন। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ৩৯৩৫, ১০৯০, মুসলিমের ৬৮৫, মুসনাদ আশ্ শাফি‘ঈ ৫১৭।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন