৪/৪১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩৫৪-[১৪] - জুমু’আর দিনে উম্মতের মর্যাদা

সফরের সালাত - তৃতীয় অনুচ্ছেদ

জুমু’আর দিন ও উম্মতে মুহাম্মাদির মর্যাদা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৩৫৪-[১৪]

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «نَحْنُ الْاخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكُتَّابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْْ ثمَّ هذَا يَوْمُهُمُ الَّذِىْ فُرِضَ عَلَيْهِم يَعْنِىْ يَوْمَ الْجُمُعَة فَاخْتَلَفُوْا فِيهِ فَهَدَانَا اللّهُ لَه وَالنَّاسُ لَنَا فِيهِ تَبَعٌ الْيَهُودُ غَدًا وَالنَّصَارى بَعْدَ غَدٍ». (مُتَّفَقٌ عَلَيْهِ)وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ قَالَ: «نَحْنُ الْاخِرُوْنَ الْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ وَنَحْنُ أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ بَيْدَ أَنَّهُمْ». وَذَكَرَ نَحْوَه إِلى اخِرِه

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমরা দুনিয়ার শেষের দিকে এসেছি। তবে কিয়ামতের (কিয়ামতের) দিন মর্যাদার দিক থেকে আমরা সবার আগে থাকব। তাছাড়া ইয়াহুদী নাসারাদেরকে আমাদের পূর্বে কিতাব দেয়া হয়েছে। আর আমাদের কিতাব দেয়া হয়েছে পরে। অতঃপর এ ’জুমু’আর দিন’ তাদের উপর ফরজ করা হয়েছিল। কিন্তু তারা এ নিয়ে মতভেদ করলে আল্লাহ তা’আলা ঐ দিনটির ব্যাপারে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করলেন।এ লোকেরা আমাদের অনুসরণকারী। ইয়াহূদীরা আগামীকালকে অর্থাৎ ‘শনিবারকে’ গ্রহণ করেছে। আর নাসারারা গ্রহণ করেছে পরশুকে অর্থাৎ ‘রবিবারকে’। (বুখারী, মুসলিম) কিন্তু মুসলিমের এক রিওয়ায়াতে সেই আবূ হুরায়রা‌ (রাঃ) হতে বর্ণিত রয়েছে, তিনি (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন আমরাই (পরবর্তীরাই) প্রথম হব। অর্থাৎ যারা জান্নাতে গমন করবে তাদের মধ্যে আমরা প্রথম হব। অতঃপর (আবূ হুরায়রা‌ (রাঃ)-এর) পার্থক্য এই যে, বাক্য হতে শেষ পর্যন্ত পূর্ববৎ বর্ণনা করেন। [১]

[১] সহীহ : বুখারী ৮৭৬, ৩৪৪৬, মুসলিম ৮৫৫, আহমাদ ৭৭০৭, দারিমী ১৫৭৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৯৮, শারহুস্ সুন্নাহ্ ১০৪৫, সহীহ আল জামি‘ ৬৭৫২।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩৫৪-[১৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর একটি গুরুত্বপূর্ণ কথা বর্ণনা করেছেন। নবী صلى الله عليه وسلم বলেছেন, আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে শেষের দিকে, কিন্তু কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে আগে থাকব। পূর্বের জাতিদের আগে কিতাব দেওয়া হয়েছিল, আর আমাদের পরে দেওয়া হয়েছে। জুমু’আর দিন তাদের ওপরও ফরজ করা হয়েছিল, কিন্তু তারা সে বিষয়ে মতভেদ করেছিল। আল্লাহ আমাদেরকে সেই দিনের ব্যাপারে সঠিক পথ দেখিয়েছেন। বর্ণনায় বলা হয়েছে, ইয়াহূদীরা শনিবার নিয়েছে এবং নাসারারা রবিবার নিয়েছে। মুসলিমের আরেক বর্ণনায় জান্নাতে প্রবেশের প্রথম হওয়ার কথাও এসেছে। এই হাদিস জুমু’আর দিনের ফজিলত, উম্মতের মর্যাদা এবং আল্লাহর হিদায়াতের কথা স্মরণ করায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উম্মতে মুহাম্মাদি দুনিয়ায় পরে এসেছে, কিন্তু কিয়ামতের দিনে মর্যাদার কথা বর্ণনায় এসেছে।
  • জুমু’আর দিন সম্পর্কে আল্লাহ মুসলিম উম্মতকে সঠিক পথ দেখিয়েছেন।
  • পূর্বের জাতিদের কিতাব আগে দেওয়া হলেও এই উম্মতের জন্য বিশেষ সম্মান এসেছে।
  • জুমু’আর দিনের মর্যাদা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন