১/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩৭-[১৩] - ঈমান (বিশ্বাস)
কবরের আজাব - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৩৭-[১৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৩৭-[১৩]
وَعَنْ اَسْمَاءَ بِنْتِ اَبِىْ بَكْرٍ قَالَتْ قَامَ رَسُوْلُ اللهِ ﷺ خَطِيبًا فَذَكَرَ فِتْنَةَ الْقَبْرِ الَّتِي يَفْتَتِنُ فِيهَا الْمَرْءُ فَلَمَّا ذَكَرَ ذلِكَ ضَجَّ الْمُسْلِمُونَ ضَجَّةً - رَوَاهُ الْبُخَارِيُّ هكذا وزاد النسائى حَالَتْ بَيْنِي وَبَيْنَ أَنْ أَفْهَمَ كَلَامَ رَسُولِ اللهِ ﷺ فَلَمَّا سَكَنَتْ ضَجَّتُهُمْ قُلْتُ لِرَجُلٍ قَرِيبٍ مِنِّي أَيْ بَارَكَ اللّهُ لَكَ مَاذَا قَالَ رَسُولُ اللهِ ﷺ فِي اۤخِرِ قَوْلِه؟ قَالَ قَدْ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ قَرِيبًا مِنْ فِتْنَةِ الدَّجَّالِ
আসমা বিনতু আবূ বাক্র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের উদ্দেশ্যে নাসীহাত করার জন্য দাঁড়ালেন এবং কবরের ফিত্নাহ সম্পর্কে বর্ণনা করলেন। মানুষ কবরে যে ফিতনার সম্মুখীন হয় তা শুনে লোকজন ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করল। ইমাম বুখারী (রহঃ) এ পর্যন্ত বর্ণনা করেছেন। আর ইমাম নাসায়ীর বর্ণনায় আরো রয়েছে: (কবরের ফিতনার কথা শুনে ভয়ে ভীত বিহ্বল হয়ে) মুসলিমরা চিৎকারের কারণে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর (মুখ থেকে বের হওয়া) কথাগুলো বুঝতে পারিনি।চিৎকার বন্ধ হবার পর অবস্থা শান্ত হলে আমি আমার নিকটে বসা এক লোককে জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমায় কল্যাণ দান করুন, শেষের দিকে রাসূল (ﷺ) কী বলেছেন? সে ব্যক্তি উত্তরে বলল, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উপর এ ওহী এসেছে যে, তোমাদেরকে কবরে ফিতনায় ফেলা হবে। আর এ ফিতনাহ্ দাজ্জালের ফিতনার মতো হবে। [১]
[১] সহীহ : বুখারী ১৩৭৩, নাসায়ী ২০৬২।
