১/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩৮-[১৪] - ঈমান (বিশ্বাস)
কবরের আজাব - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৩৮-[১৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৩৮-[১৪]
وَعَنْ جَابِرٍ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا اُدْخِلَ الْمَيِّتُ الْقَبْرَ مُثِّلَتِ الشَّمْسُ عِنْدَ غُرُوبِهَا فَيَجْلِسُ يَمْسَحُ عَيْنَيْهِ وَيَقُولُ دَعُونِي أُصَلِّي. رَوَاهُ اِبْنُ مَاجَةَ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ যখন (মুমিন) মৃতকে কবরে দাফন করা হয়, তার নিকট মনে হয় যেন সূর্য ডুবছে। তখন সে হাত দিয়ে চোখ মুছতে মুছতে উঠে বসে এবং বলে যে, আমাকে ছেড়ে দাও। আমি সালাত আদায় করে নেই। (সালাতের প্রতি একাগ্রতার কারণে এরূপ বলবে)। [১]
[১] সহীহ : ইবনু মাজাহ্ ৪২৭২।
