১/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৪৮-[৯] - সতর্ককারীর ডাক মানার শিক্ষা

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - প্রথম অনুচ্ছেদ

নবীর সতর্কবাণী: মুক্তির পথে সাড়া দেওয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৪৮-[৯]

وَعَنْ اَبِىْ مُوْسَى قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّمَا مَثَلِي وَمَثَلُ مَا بَعَثَنِي اللّهُ بِه كَمَثَلِ رَجُلٍ أَتى قَوْمًا فَقَالَ يَا قَوْمِ إِنِّي رَأَيْتُ الْجَيْشَ بِعَيْنَيَّ وَإِنِّي أَنَا النَّذِيرُ الْعُرْيَانُ فَالنَّجَاءَ النَّجَاءَ فَأَطَاعَه طَائِفَةٌ مِنْ قَوْمِه فَأَدْلَجُوا فَانْطَلَقُوا عَلى مَهَلِهِمْ فَنَجَوْا وَكَذَّبَتْ طَائِفَةٌ مِنْهُمْ فَأَصْبَحُوا مَكَانَهُمْ فَصَبَّحَهُمْ الْجَيْشُ فَأَهْلَكَهُمْ وَاجْتَاحَهُمْ فَذلِكَ مَثَلُ مَنْ أَطَاعَنِي فَاتَّبَعَ مَا جِئْتُ بِه وَمَثَلُ مَنْ عَصَانِي وَكَذَّبَ مَا جِئْتُ بِه مِنْ الْحَقِّ. مُتَّفَقٌ عَلَيْهِ

আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার এবং যে ব্যাপারটি দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার উদাহরণ হল, যেমন- এক ব্যক্তি তার জাতির নিকট এসে বলল, হে আমার জাতি! আমি আমার এ দুই চোখে শত্রু বাহিনী দেখে এসেছি। আমি হচ্ছি তোমাদের একজন নাঙ্গা (নিঃস্বার্থ) সাবধানকারী। অতএব তোমরা শীঘ্রই তোমাদের মুক্তির পথ খোঁজ কর (তাহলে মুক্তি পাবে)।একথা শুনে জাতির একদল লোক তার কথা (বিশ্বাস করে) মেনে নিল। রাতেই তারা (শত্রুর হাত থেকে রক্ষা পাবার জন্য) ধীরে-সুস্থে চলে গেল এবং তারা মুক্তি পেল। জাতির অপর একদল তাকে মিথ্যুক মনে করল (তাই ভোর পর্যন্ত নিজেদের স্থানেই রয়ে গেল)। ভোরে অতর্কিতে শত্রু সৈন্য এসে তাদের উপর আপতিত হল এবং তাদেরকে সমূলে ধ্বংস ও বিনষ্ট করে দিল। এই হল সে ব্যক্তির উদাহরণ- যে আমার কথা স্বীকার করেছে, আমি যা এনেছি তার অনুসরণ করেছে। আর সে ব্যক্তির উদাহরণ- যে আমার কথা মানেনি ও আমি যে সত্য নিয়ে (দীন ও শারী‘আত) তাদের নিকট এসেছি, তাকে তারা মিথ্যা মনে করেছে। [১]

[১] সহীহ : বুখারী ৭২৮৩, মুসলিম ২২৮৩, সহীহ আল জামি‘ ৫৮৬০। النَّذِيْرُ الْعُرْيَانُ (আন্ নাযীরুল ‘উর্ইয়া-ন) এটি একটি প্রসিদ্ধ প্রবাদবাক্য যা কঠিন পরিস্থিতি এবং আগত বিপদের সময় ব্যবহার করা হয়।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৪৮-[৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজের দাওয়াতের একটি শক্তিশালী উদাহরণ দিয়েছেন। একজন ব্যক্তি নিজের জাতিকে বলল, সে নিজ চোখে শত্রু বাহিনী দেখে এসেছে। সে নিজেকে নিঃস্বার্থ সতর্ককারী হিসেবে জানাল এবং দ্রুত মুক্তির পথ নিতে বলল। একদল তার কথা মেনে রাতেই বের হয়ে গেল, তারা রক্ষা পেল। আরেকদল তাকে মিথ্যুক ভাবল, নিজের জায়গায় রয়ে গেল; ভোরে শত্রু এসে তাদের ধ্বংস করল। নবী (صلى الله عليه وسلم) বললেন, এটাই তাঁর কথা মানা ও সত্যকে অনুসরণ করার উদাহরণ। আর যারা তাঁর কথা মানে না এবং সত্যকে মিথ্যা বলে, তাদের অবস্থাও এমন। হাদিসটি নবীর সতর্কতা, দাওয়াত ও আনুগত্যের গুরুত্ব বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর সতর্কবাণীকে গুরুত্ব দেওয়া উচিত।
  • সত্য বুঝে তা মেনে নেওয়া মুক্তির কারণ হতে পারে।
  • অহংকার বা অস্বীকার মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়।
  • দাওয়াত শুধু কথা নয়, মানুষের কল্যাণের জন্য সতর্ক করা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন