১/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৪৯-[১০] - আগুন থেকে বাঁচানোর নববী দাওয়াত

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - প্রথম অনুচ্ছেদ

আগুন থেকে দূরে থাকো: নবীর মমতার দাওয়াত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৪৯-[১০]

وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَثَلِي كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهَا جَعَلَ الْفَرَاشُ وَهَذِهِ الدَّوَابُّ الَّتِي تَقَعُ فِي النَّارِ يَقَعْنَ فِيهَا وَجَعَلَ يَحْجُزُهُنَّ وَيَغْلِبْنَه فَيَتَقَحَّمْنَ فِيهَا فَاَنَا اۤخِذٌ بِحُجَزِكُمْ عَنِ النَّارِ وَاَنْتُمْ تَقَحَّمُوْنَ فِيْهَا- هذِه رِوَايَةُ الْبُخَارِيْ وَلِمُسْلِمٍ نَحْوُهَا وَقَالَ فِىْ اۤخِرِهَا قَالَ فَذلِكَ مَثَلِي وَمَثَلُكُمْ أَنَا اۤخِذٌ بِحُجَزِكُمْ عَنِ النَّارِ هَلُمَّ عَنِ النَّارِ هَلُمَّ عَنِ النَّارِ فَتَغْلِبُونِي تَقَحَّمُونَ فِيهَا. مُتَّفَقٌ عَلَيْهِ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার উদাহরণ হল সে ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালাল এবং আগুন যখন তার চারদিক আলোকিত করল, তখন পতঙ্গসমূহ ও পোকা-মাকড় দলে দলে প্রজ্জ্বলিত আগুনে এসে ঝাঁপ দিয়ে পড়তে লাগল, আর আগুন প্রজ্জ্বলনকারী সেগুলোকে বাধা দিতে লাগল। কিন্তু তারা বাধা উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়তেই থাকল। ঠিক তদ্রূপ আমিও (হে মানবজাতি!) তোমাদেরকে পেছন থেকে তোমাদের কোমর ধরে আগুন হতে (বাঁচাবার জন্য) টানছি। আর তোমরা সে আগুনে ঝাঁপিয়ে পড়ছ।ইমাম বুখারী এরূপ বর্ণনা করেছেন। ইমাম মুসলিমও সামান্য শাব্দিক পরিবর্তনের সাথে এ পর্যন্ত একই রূপ বর্ণনা করেছেন। তবে শেষের দিকে কিছু বাড়িয়ে এরূপ বলেছেন, অতঃপর তিনি (ﷺ) বলেন, এটাই হল আমার ও তোমাদের উদাহরণ। আমি কোমর ধরে তোমাদেরকে আগুন থেকে (বাঁচানোর জন্য) টানছি ও বলছি, এসো আমার দিকে, আগুন থেকে দূরে থাক; এসো আমার দিকে, আগুন থেকে দূরে থাক। কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে আগুনে ঝাঁপিয়ে পড়ছ। [১]

[১] সহীহ : বুখারী ৬৪৮৩, মুসলিম ২২৮৪, তিরমিযী ২৮৭৪, আহমাদ ৭৩২১, ইবনু হিব্বান ৬৪০৮, সহীহ আল জামি‘ ৫৮৫৮, সহীহ আত্ তারগীব ৩৬৬০।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৪৯-[১০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজের দাওয়াতকে আগুন জ্বালানো ব্যক্তির উদাহরণে বোঝিয়েছেন। আগুন জ্বলে উঠলে পতঙ্গ ও পোকা-মাকড় আগুনে ঝাঁপ দিতে থাকে। আগুন জ্বালানো ব্যক্তি তাদের বাধা দেয়, কিন্তু তারা বাধা উপেক্ষা করে আগুনে পড়ে। এরপর নবী (صلى الله عليه وسلم) বলেন, তিনি মানুষের কোমর ধরে আগুন থেকে টেনে বাঁচাতে চান, আর মানুষ আগুনে ঝাঁপ দিচ্ছে। মুসলিমের জন্য এটি খুব গভীর শিক্ষা। নবীর নিষেধ, নির্দেশ ও সতর্কতা মানুষের ক্ষতি করার জন্য নয়; বরং আগুন থেকে বাঁচানোর জন্য। তাই রাসূলের ডাকে সাড়া দেওয়া মানে নিজের কল্যাণের পথে হাঁটা। অবাধ্যতা এখানে আগুনের দিকে ছুটে যাওয়ার মতো ভয়াবহভাবে দেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর দাওয়াত মানুষের কল্যাণ ও নিরাপত্তার জন্য।
  • গুনাহ ও অবাধ্যতা আগুনের দিকে ছুটে যাওয়ার মতো ক্ষতিকর।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মানুষকে আগুন থেকে দূরে থাকতে ডাকছেন।
  • সতর্কবাণীকে বিরক্তি নয়, মমতা হিসেবে বোঝা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন