১/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫১-[১২] - মুতাশাবিহ আয়াত নিয়ে সতর্কতা

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - প্রথম অনুচ্ছেদ

মুতাশাবিহ আয়াত: কুরআন বোঝায় সতর্ক থাকার শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫১-[১২]

وَعَنْ عَائِشَةَ قَالَتْ تَلَا رَسُولُ اللهِ ﷺ ﴾هُوَ الَّذِىْۤ أَنْزَلَ عَلَيْكَ الْكِتبَ مِنْهُ ايتٌ مُّحْكَمتٌ) وَقَرَأَ إِِلى ﴾وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ أُولُو الْأَلْبَابِ﴿ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ ﷺ فَاِذَا رَأَيْتُمْ الَّذِينَ يَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ فَأُولئِكَ الَّذِينَ سَمَّاهُمُ اللّهُ فَاحْذَرُوهُمْ. مُتَّفَقٌ عَلَيْهِ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) কোরআনের এ আয়াত পাঠ করলেন- “তিনি তোমার উপর এ কিতাব নাযিল করেছেন, যার কতক আয়াত মুহকাম” হতে “আর বোধশক্তি সম্পন্নরা ছাড়া অপর কেউ শিক্ষা লাভ করে না” পর্যন্ত- (সূরা আ-লি ‘ইমরাম ৩:৭)।‘আয়িশাহ্‌ (রাঃ) বলেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যে সময় তুমি দেখবে, মুসলিমের বর্ণনায় আছে, ‘যখন তোমরা দেখ যে, লোকেরা কোরআনের ‘মুতাশাবিহ’ আয়াতের অনুসরণ করছে (তখন মনে করবে), এরাই সে সকল লোক আল্লাহ তা’আলা (বাঁকা হৃদয়ের লোক বলে) যাদের উল্লেখ করেছেন। সুতরাং তাদের থেকে সতর্ক থাকবে। [১]

[১] সহীহ : বুখারী ৪৫৪৭, মুসলিম ২৬৬৫, তিরমিযী ২৯৯৪, আবূ দাঊদ ৪৫৯৮, ইবনু মাজাহ্ ৪৭, আহমাদ ২৬১৯৭, দারেমী ১৪৭।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫১-[১২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সূরাহ আলে ইমরানের সেই আয়াত পাঠ করেন, যেখানে মুহকাম ও মুতাশাবিহ আয়াতের কথা আছে। এরপর তিনি বলেন, যখন দেখা যাবে কিছু লোক কুরআনের মুতাশাবিহ আয়াতের অনুসরণ করছে, তখন বুঝতে হবে আল্লাহ যাদের কথা উল্লেখ করেছেন, তারা সেই ধরনের লোক। তাই তাদের থেকে সতর্ক থাকতে হবে। এখানে মূল শিক্ষা হলো, কুরআন নিয়ে খেলা করা, অস্পষ্ট বিষয়কে ধরে বিভ্রান্তি তৈরি করা বা নিজের মত চাপানো বিপজ্জনক। মুসলিমের কাজ হলো কুরআনকে সম্মান করা, পরিষ্কার নির্দেশনা মানা এবং সন্দেহপূর্ণ আলোচনায় সতর্ক থাকা। হাদিসটি কুরআন বোঝার আদব শেখায়: জ্ঞান, সততা ও সতর্কতা ছাড়া কুরআনের আয়াত নিয়ে বিতর্কে না জড়ানো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআনের মুতাশাবিহ আয়াত নিয়ে বিভ্রান্তি তৈরি করা থেকে সতর্ক থাকতে হবে।
  • মুহকাম আয়াত মুসলিমের জন্য পরিষ্কার পথনির্দেশ।
  • কুরআন বোঝার ক্ষেত্রে সততা ও জ্ঞান প্রয়োজন।
  • যারা অস্পষ্ট বিষয় ধরে ফিতনা তৈরি করে, তাদের থেকে দূরে থাকা নিরাপদ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন