৫/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৩৭-[১৫] - কষ্টে গুনাহ মাফ
রোগী দেখা ও রোগের সওয়াব - প্রথম অনুচ্ছেদ
অধিকাংশ লেখকবৃন্দ এর মধ্যে মুহাদ্দিসগণ ও ফুকাহারা জানাযাহ্ পর্বকে সালাতের পরে এনেছেন। কেননা মৃত ব্যক্তির সাথে গোসল, কাফন ইত্যাদি ক্রম করা হয় বিশেষ করে তার ওপর সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয় যেখানে তার জন্য কবরের ‘আযাব হতে মুক্তি পাওয়ার উপকারিতা বিদ্যমান থাকে। কারো মতে মানুষের দু’ অবস্থা একটি জীবিত অপরটি মৃত অবস্থা আর প্রত্যেকটির সাথে সম্পর্ক থাকে ‘ইবাদাত ও মু‘আমিলাতের হুকুম-আহকাম। আর গুরুত্বপূর্ণ ‘ইবাদাত হচ্ছে সালাত। সুতরাং যখন জীবিতকালীন সম্পর্কিত হুকুম-আহকাম হতে মুক্ত হল তখন মৃত্যুকালীন সম্পর্কিত বিষয়াদি আলোচনা করা হল তন্মধ্যে সালাত ও অন্যান্য বিষয়।কারো মতে, জানাযার সালাত শুরু হয়েছে হিজরীর প্রথম বৎসরে, সুতরাং যারা মক্কায় মারা গেছে তাদের ওপর সালাত আদায় হয়নি।
রোগ-কষ্টে গুনাহ মাফের হাদিস
মিশকাতুল মাসাবীহ : ১৫৩৭-[১৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫৩৭-[১৫]
وَعَن أبىْ هُرَيْرَة وَأبي سَعِيدٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «مَا يُصِيْبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةُ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللّهُ بهَا مِنْ خَطَايَاهُ». (مُتَّفق عَلَيْهِ)
আবূ হুরায়রাহ্ (রাঃ) ও আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, মুসলিমের ওপর এমন কোন বিপদ আসে না, কোন রোগ, কোন ভাবনা, কোন চিন্তা, কোন দুঃখ-কষ্ট হয় না, এমনকি তার গায়ে একটি কাঁটাও ফুটে না, যার দ্বারা আল্লাহ তার গুনাহগুলো মাফ না করেন। [১]
[১] সহীহ : বুখারী ৫৬৪১, মুসলিম ২৫৭২, আহমাদ ৮০২৭, ইবনু হিব্বান ২৯০৫, শারহুস্ সুন্নাহ্ ১৪২১, সহীহ আদাবুল মুফরাদ ৪৯২, সহীহ আত্ তারগীব ৩৪১৩, সহীহ আল জামি‘ আস্ সগীর ৫৮১৮।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৩৭-[১৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, মুসলিমের ওপর যে কোনো কষ্ট আসে—রোগ, ভাবনা, চিন্তা, দুঃখ, কষ্ট, মনখারাপ, এমনকি গায়ে একটি কাঁটাও ফুটলে—আল্লাহ তার দ্বারা গুনাহ মাফ করেন। এখানে কষ্টের সময় মুমিনের জন্য বড় সান্ত্বনা আছে। মানুষ ছোট কষ্টকে অকারণ মনে করতে পারে, কিন্তু হাদিস জানায়, আল্লাহর কাছে তা মূল্যহীন নয়। তবে এর মানে এই নয় যে মানুষ কষ্ট খুঁজবে বা চিকিৎসা ছাড়বে। বরং কষ্ট এলে ধৈর্য ধরবে, আল্লাহর কাছে দোয়া করবে এবং আশা রাখবে যে আল্লাহ তার ভুল-ত্রুটি মাফ করতে পারেন। এই হাদিস কষ্ট ও ক্ষমার সম্পর্ককে সহজভাবে বুঝিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রোগ ও দুঃখ-কষ্ট গুনাহ মাফের কারণ হতে পারে।
- ছোট কষ্টও আল্লাহর কাছে অমূল্য হয়ে যেতে পারে।
- কষ্টের সময় ধৈর্য ও দোয়া ধরে রাখা উচিত।
- হাদিসটি বিপদের সময় মুমিনকে সান্ত্বনা দেয়।
