৫/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৪০-[১৮] - মৃত্যু যন্ত্রণার শিক্ষা

রোগী দেখা ও রোগের সওয়াব - প্রথম অনুচ্ছেদ

অধিকাংশ লেখকবৃন্দ এর মধ্যে মুহাদ্দিসগণ ও ফুকাহারা জানাযাহ্ পর্বকে সালাতের পরে এনেছেন। কেননা মৃত ব্যক্তির সাথে গোসল, কাফন ইত্যাদি ক্রম করা হয় বিশেষ করে তার ওপর সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয় যেখানে তার জন্য কবরের ‘আযাব হতে মুক্তি পাওয়ার উপকারিতা বিদ্যমান থাকে। কারো মতে মানুষের দু’ অবস্থা একটি জীবিত অপরটি মৃত অবস্থা আর প্রত্যেকটির সাথে সম্পর্ক থাকে ‘ইবাদাত ও মু‘আমিলাতের হুকুম-আহকাম। আর গুরুত্বপূর্ণ ‘ইবাদাত হচ্ছে সালাত। সুতরাং যখন জীবিতকালীন সম্পর্কিত হুকুম-আহকাম হতে মুক্ত হল তখন মৃত্যুকালীন সম্পর্কিত বিষয়াদি আলোচনা করা হল তন্মধ্যে সালাত ও অন্যান্য বিষয়।কারো মতে, জানাযার সালাত শুরু হয়েছে হিজরীর প্রথম বৎসরে, সুতরাং যারা মক্কায় মারা গেছে তাদের ওপর সালাত আদায় হয়নি।

নবী (صلى الله عليه وسلم)-এর মৃত্যু যন্ত্রণা থেকে শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫৪০-[১৮]

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: مَاتَ النَّبِيُّ ﷺ بَيْنَ حَاقِنَتِىْ وَذَاقِنَتِىْ فَلَا أَكْرَه شِدَّةَ الْمَوْتِ لِأَحَدٍ أَبَدًا بَعْدَ النَّبِيَّ ﷺ. رَوَاهُ الْبُخَارِيُّ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) আমার বুক ও চিবুকের মাঝে মাথা রেখে মৃত্যুবরণ করেছেন। তাই নবী (ﷺ) –এর পর আর কারো মৃত্যু যন্ত্রণাকে আমি খারাপ মনে করি না। [১]

[১] সহীহ : বুখারী ৪৪৪৬, নাসায়ী ১৮৩০, আহমাদ ২৪৩৫৫৪, সুনানুল কুবরা লিন নাসায়ী ১৯৬৯, শারহুস্ সুন্নাহ্ ৩৮২৭।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৪০-[১৮]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ‘আয়িশাহ্ (রাঃ) বলেছেন, নবী (صلى الله عليه وسلم) তাঁর বুক ও চিবুকের মাঝে মাথা রেখে মৃত্যুবরণ করেছেন। এরপর তিনি বলেন, নবী (صلى الله عليه وسلم)-এর পর আর কারো মৃত্যু যন্ত্রণাকে তিনি খারাপ মনে করেন না। বর্ণনাটি নবী (صلى الله عليه وسلم)-এর শেষ সময়ের একটি গভীর মুহূর্ত তুলে ধরে। এতে বোঝা যায়, মৃত্যু যন্ত্রণা একজন সম্মানিত বান্দার ক্ষেত্রেও হতে পারে। তাই কারো মৃত্যু কষ্ট দেখে তার মর্যাদা নিয়ে ভুল ধারণা করা উচিত নয়। ‘আয়িশাহ্ (রাঃ)-এর কথায় ধৈর্য, বাস্তবতা এবং নবীজির কষ্ট দেখার অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে। হাদিসটি মৃত্যু নিয়ে ভয় বাড়ায় না; বরং মানুষের দৃষ্টিভঙ্গি ঠিক করতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর মৃত্যুর সময় ‘আয়িশাহ্ (রাঃ) খুব কাছে ছিলেন।
  • মৃত্যু যন্ত্রণা মর্যাদাহীনতার প্রমাণ নয়।
  • কারো শেষ কষ্ট দেখে তার সম্পর্কে খারাপ ধারণা করা উচিত নয়।
  • হাদিসটি মৃত্যু নিয়ে ধৈর্য ও বাস্তবতা শেখায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন