৫/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৫৫-[৩৩] - ব্যথা-বেদনার জন্য দোআ

রোগী দেখা ও রোগের সওয়াব - দ্বিতীয় অনুচ্ছেদ

ব্যথা-বেদনায় দোআ: রহমত ও শেফা চাওয়ার শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫৫৫-[৩৩]

وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ: «مَنِ اشْتَكى مِنْكُمْ شَيْئًا أَوِ اشْتَكَاهُ أَخٌ لَه فَلْيَقُلْ: رَبُّنَا اللّهُ الَّذِي فِي السَّمَاءِ تَقَدَّسَ اسْمُكَ أَمْرُكَ فِي السَّمَاءِ وَالْأَرْضِ كَمَا أَنَّ رَحْمَتُكَ فِي السَّمَاءِ فَاجْعَلْ رَحْمَتَكَ فِي الْأَرْضِ اغْفِرْ لَنَا حُوْبَنَا وَخَطَايَانَا أَنْتَ رَبُّ الطَّيِبِيْنَ أَنْزِلْ رَحْمَةً مِنْ رَحْمَتِكَ وَشِفَاءً مِنْ شِفَائِكَ عَلى هذَا الْوَجَعِ. فَيَبْرَأُ». رَوَاهُ أَبُو دَاوُدَ

আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, তোমাদের কেউ ব্যথা-বেদনা অনুভব করলে অথবা তার কোন মুসলিম ভাই তার নিকট ব্যথা-বেদনার কথা বললে, সে যেন দুআ করে, “আমাদের রব আল্লাহ যিনি আসমানে আছেন। হে রব! তোমার নাম পূতঃ-পবিত্র। তোমার নির্দেশ আকাশ ও পৃথিবী উভয় স্থানেই প্রযোজ্য। আকাশে যেভাবে তোমার অগণিত রহমত আছে, ঠিক সেভাবে তুমি পৃথিবীতেও তোমার অগণিত রহমত ছাড়িয়ে দাও। তুমি আমাদের ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত অপরাধগুলো ক্ষমা করে দাও। তুমি পূতঃ-পবিত্র লোকদের রব। তুমি তোমার রহমতগুলো হতে বিশেষ রহমত ও তোমার শেফাসমূহ হতে বিশেষ শেফা এ ব্যথা-বেদনার নিরাময় পাঠিয়ে দাও।” এ দুআ তার সকল ব্যথা-বেদনা দূর করে দেবে। [১]

[১] খুবই দুর্বল : আবূ দাঊদ ৩৮৯২, য‘ঈফ আত্ তারগীব ২০১০, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৫৪২২। শায়খ আলবানী (রহঃ) বলেছেন, এর সানাদে যিয়াদ বিন মুহাম্মাদ রয়েছে যাকে ইমাম বুখারী (রহঃ) মুনকারুল হাদীস বলেছেন।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৫৫-[৩৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ব্যথা-বেদনা অনুভব করলে অথবা কোনো মুসলিম ভাই ব্যথার কথা জানালে একটি দোআ পড়তে বলেছেন। দোআতে আল্লাহকে আসমানের রব বলা হয়েছে, তাঁর নামের পবিত্রতা স্মরণ করা হয়েছে, আকাশ ও পৃথিবীতে তাঁর নির্দেশের কথা বলা হয়েছে এবং তাঁর রহমত ও শেফা চাওয়া হয়েছে। এখানে মূল শিক্ষা হলো ব্যথার সময় আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও আরোগ্য চাওয়া। দোআটি শুধু নিজের জন্য নয়; মুসলিম ভাইয়ের কষ্টের কথাও এতে অন্তর্ভুক্ত। হাদিসের শেষে বলা হয়েছে, এই দোআ ব্যথা দূর করবে। তাই ব্যথা-বেদনার সময় অভিযোগে ডুবে না গিয়ে আল্লাহর কাছে বিনয়ী দোআ করা, ক্ষমা চাওয়া এবং শেফার আশা রাখা সুন্দর আমল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ব্যথা-বেদনার সময় আল্লাহর কাছে শেফা চাইতে হবে।
  • দোআতে রহমত ও ক্ষমা চাওয়ার শিক্ষা আছে।
  • অন্য মুসলিম ভাইয়ের কষ্টের জন্যও দোআ করা উচিত।
  • কষ্টের সময় আল্লাহর নাম ও বড়ত্ব স্মরণ করা বান্দাকে শান্ত করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন