৫/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৬১-[৩৯] - জানাজা

রোগী দেখা ও রোগের সওয়াব - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫৬১-[৩৯]

وَعَنْ جَابِرِ بْنِ عَتِيْكٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «الشَّهَادَةُ سَبْعٌ سِوَى الْقَتْلِ فِي سَبِيلِ اللّهِ: الْمَطْعُونُ شَهِيدٌ وَالْغَرِيقُ شَهِيدٌ وَصَاحِبُ ذَاتِ الْجَنْبِ شَهِيْدٌ وَالْمَبْطُوْنُ شَهِيْدٌ وَصَاحِبُ الْحَرِيْقِ شَهِيْدٌ وَالَّذِىْ يَمُوتُ تَحْتَ الْهَدْمِ شَهِيْدٌ وَالْمَرْأَةُ تَمُوتُ بِجُمْعٍ شَهِيْدٌ». رَوَاهُ مَالِك وَأَبُوْ دَاوُدَ وَالنَّسَائِيُّ

জাবির ইবনু ‘আতীক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর রাহে যুদ্ধ করে নিহত শহীদ ছাড়াও সাত ধরনের শহীদ রয়েছে। এরা হচ্ছে(১) মহামারীতে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি,(২) পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি,(৩) 'যা-তুল জানব' রোগে মারা যাওয়া ব্যক্তি,(৪) পেটের রোগে মারা যাওয়া ব্যক্তি,(৫) অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তি,(৬) কোন প্রাচীর চাপা পড়ে মৃত ব্যক্তি এবং(৭) প্রসবকালে মৃত্যুবরণকারী মহিলা। [১]

[১] সহীহ : আবূ দাঊদ ৩১১১, নাসায়ী ১৮৪৬, আহমাদ ২৩৭৫৩, ইবনু হিব্বান ৩১৮৯, সহীহ আত্ তারগীব ১৩৯৮, সহীহ আর-জামি‘ আস্ সগীর ৩৭৩৯।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন