৫/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬০০-[৩] - কষ্টে মৃত্যুর বদলে কল্যাণের দোয়া

মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা - প্রথম অনুচ্ছেদ

(باب تمنى الموت) মৃত্যু কামনা তথা তার কামনা বা আকাঙ্ক্ষার হুকুম (وذكره) ও তার স্মরণ তথা মৃত্যুর স্মরণের ফাযীলাত।

কষ্টে মৃত্যু কামনা নয়, কল্যাণের দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬০০-[৩]

وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَه فَإِنْ كَانَ لَابُدَّ فَاعِلًا فَلْيَقُلِ: اللّهُمَّ أَحْيِنِىْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِّيْ وَتَوَفَّنِىْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِّىْ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন কোন দুঃখ-কষ্টের কারণে মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। যদি এ ধরনের আকাঙ্ক্ষা করতেই হয় তাহলে যেন সে বলে, “আল্ল-হুম্মা আহয়িনী মা-কা-নাতিল হায়া-তু খায়রাল লী ওয়াতা ওয়াফফানী ইযা-কা-নাতিল ওয়াফা-তু খায়রাল লী” (অর্থাৎ হে আল্লাহ! আমার জীবনে আমার জন্য যতক্ষণ কল্যাণকর হয়, আমাকে বাঁচিয়ে রেখ। আর আমাকে মৃত্যুদান করো যদি মৃত্যুই আমার জন্য কল্যাণকর হয়।) [১]

[১] সহীহ : বুখারী ৫৬৭১, মুসলিম ২৬৮০, আবূ দাঊদ ৩১০৮, আত্ তিরমিযী ৯৭০, নাসায়ী ১৮২০, ইবনু মাজাহ্ ৪২৬৫, ইবনু আবী শায়বাহ্ ২৯৩৪৭, আহমাদ ১১৯৭৯, ১৩০২০, ইবনু হিব্বান ৯৬৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৫৬৫, শু‘আবুল ঈমান ৯৬৭৩, সহীহ আত্ তারগীব ৩৩৭০, সহীহ আল জামি‘ আস্ সগীর ৭৬১১।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬০০-[৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কষ্টের কারণে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। তিনি বলেন, যদি কেউ এমন আকাঙ্ক্ষা করতেই বাধ্য হয়, তাহলে সে যেন বলে: হে আল্লাহ! যতদিন জীবন আমার জন্য কল্যাণকর হয়, আমাকে জীবিত রাখুন; আর যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়, তখন আমাকে মৃত্যু দিন। এই দোয়ার সৌন্দর্য হলো, মানুষ নিজের আবেগকে আল্লাহর জ্ঞানের কাছে সোপর্দ করে। মানুষ জানে না তার জন্য জীবন ভালো, না মৃত্যু ভালো। তাই মৃত্যু চাওয়ার বদলে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া নিরাপদ ও বিনয়ী পথ। হাদিসটি কষ্টের সময় ধৈর্য, আশা, দোয়া এবং আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুঃখ-কষ্টের কারণে মৃত্যু কামনা করতে নিষেধ করা হয়েছে।
  • জীবন-মৃত্যুর কল্যাণ আল্লাহর কাছে চাওয়া উচিত।
  • কষ্টের সময় আবেগের বদলে দোয়ার পথ শেখানো হয়েছে।
  • মানুষ নিজের জন্য কী ভালো তা পুরোপুরি জানে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন