৫/২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬০১-[৪] - আল্লাহর সাক্ষাৎ ও মুমিনের সুসংবাদ
মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা - প্রথম অনুচ্ছেদ
(باب تمنى الموت) মৃত্যু কামনা তথা তার কামনা বা আকাঙ্ক্ষার হুকুম (وذكره) ও তার স্মরণ তথা মৃত্যুর স্মরণের ফাযীলাত।
আল্লাহর সাক্ষাৎ পছন্দ করার আসল অর্থ
মিশকাতুল মাসাবীহ : ১৬০১-[৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬০১-[৪]
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ أَحَبَّ لِقَاءَ اللّهِ أَحَبَّ اللّهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللّهِ كَرِهَ اللّهُ لِقَاءَه» فَقَالَتْ عَائِشَةُ أَوْ بَعْضُ أَزْوَاجِه: إِنَّا لَنَكْرَهُ الْمَوْتَ قَالَ: «لَيْسَ ذلِكَ وَلَكِنَّ الْمُؤْمِنَ إِذَا حَضَرَهُ الْمَوْتُ بُشِّرَ بِرِضْوَانِ اللّهِ وَكَرَامَتِه فَلَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَيْهِ مِمَّا أَمَامَه فَأَحَبَّ لِقَاءَ اللّهِ وَأَحَبَّ اللّهُ لِقَاءَه وَإِنَّ الْكَافِرَ إِذَا حَضَرَ بُشِرَ بِعَذَابِ اللهِ وَعُقُوْبَتِه فَلَيْسَ شَيْءٌ أَكَرَه إِلَيْهِ مِمَّا أَمَامَه فَكَرِهَ لِقَاءَ اللّهِ وَكَرِهَ اللهُ لِقَاءَه». (مُتَّفَقٌ عَلَيْهِ)
'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্য পছন্দ করে, আল্লাহও তার সান্নিধ্য পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্য অপছন্দ করে, আল্লাহও তার সান্নিধ্য অপছন্দ করেন। (এ কথা শুনে) ‘আয়িশাহ অথবা তাঁর স্ত্রীদের কেউ জিজ্ঞেস করলেন, আমরাতো মৃত্যুকে অপছন্দ করি।তিনি (ﷺ) বললেনঃ ব্যাপারটি তা নয়। বরং এর অর্থ হল। যখন মুমিনের মৃত্যু আসে তখন তাকে আল্লাহর সন্তুষ্টি ও সুসংবাদ দেয়া হয়। তখন সামনে তার এসব মর্যাদা হতে বেশী পছন্দনীয় জিনিস আর কিছু থাকে না। তাই সে আল্লাহর সান্নিধ্য পছন্দ করে। আল্লাহও তার সান্নিধ্য পছন্দ করেন। আর কাফির ব্যক্তির মৃত্যু হাজির হলে, তাকে আল্লাহর আজাব ও তার পরিণতির ‘খোশ খবর’ দেয়া হয়। তখন এ কাফির ব্যক্তির সামনে এসব খোশ খবরের চেয়ে বেশী অপছন্দনীয় জিনিস আর কিছু থাকে না। তাই সে যেমন আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তা’আলাও তার সাক্ষাৎ অপছন্দ করেন। [১]
[১] সহীহ : বুখারী ৬৫০৭, মুসলিম ২৬৪৩, আত্ তিরমিযী ২৩০৯, নাসায়ী ১৮৩৬, ১৮৩৭, আহমাদ ২২৭৪৪, দারিমী ২৭৯৮, ইবনু হিব্বান ৩০০৯, শারহুস্ সুন্নাহ্ ১৪৪৯, সহীহ আত্ তারগীব ৩৪৮৪, সহীহ আল জামি‘ আস্ সগীর ৫৯৬৪।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬০১-[৪]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করা ও অপছন্দ করার গভীর বিষয়টি সহজভাবে বুঝানো হয়েছে। এখানে মৃত্যুকে সাধারণভাবে অপছন্দ করার কথা বলা হয়নি। ‘আয়িশাহ বা নবীজির স্ত্রীদের কেউ যখন বললেন, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি, তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم পরিষ্কার করলেন যে বিষয়টি মৃত্যুভয়ের সাধারণ অনুভূতি নয়। মুমিনের মৃত্যু এলে তাকে আল্লাহর সন্তুষ্টি ও সম্মানের সুসংবাদ দেওয়া হয়। তখন সামনে যে মর্যাদা থাকে, সেটিই তার কাছে বেশি প্রিয় হয়ে যায়। তাই সে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে। আর কাফিরের সামনে শাস্তি ও পরিণতির সংবাদ আসে, তাই সে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে। এই হাদিস আল্লাহর রহমত, আখিরাতের প্রস্তুতি ও ঈমানের গুরুত্ব মনে করিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃত্যুকে স্বাভাবিকভাবে অপছন্দ করা আর আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করা এক বিষয় নয়।
- মুমিন মৃত্যুর সময় আল্লাহর সন্তুষ্টি ও সম্মানের সুসংবাদ পায়।
- কাফিরের সামনে শাস্তির সংবাদ আসায় তার জন্য আল্লাহর সাক্ষাৎ অপছন্দনীয় হয়ে যায়।
- আখিরাতের অবস্থার জন্য দুনিয়ার জীবনেই ঈমান ও আমলের প্রস্তুতি দরকার।
