৫/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬০৪-[৭] - দুনিয়ায় পথিকের মতো জীবন

মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা - প্রথম অনুচ্ছেদ

(باب تمنى الموت) মৃত্যু কামনা তথা তার কামনা বা আকাঙ্ক্ষার হুকুম (وذكره) ও তার স্মরণ তথা মৃত্যুর স্মরণের ফাযীলাত।

দুনিয়ায় পথিকের মতো থাকার শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬০৪-[৭]

وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ عُمَرَ قَالَ: أَخَذَ رَسُولُ اللّهِ ﷺ بِمَنْكِبِىْ فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ». وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ: إِذَا أَمْسَيْتَ فَلَا تَنْتَظِرِ الصَّبَاحَ وَإِذَا أَصْبَحْتَ فَلَا تَنْتَظِرِ الْمَسَاءَ وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ. رَوَاهُ البُخَارِيُّ

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) একদা হাত দিয়ে আমার দুই কাঁধ ধরলেন। তারপর বললেন, দুনিয়ায় তুমি এমনভাবে থাকো, যেমন-তুমি একজন গরীব অথবা পথের পথিক। (এরপর থেকে) ইবনু উমর (রাঃ) (মানুষদেরকে) বলতেন, “সন্ধ্যা হলে আর সকালের অপেক্ষা করবে না। আর যখন সকাল হবে, সন্ধ্যার অপেক্ষা করবে না। নিজের সুস্থতার সুযোগ গ্রহণ করবে অসুস্থতার আগে ও জীবনের সুযোগ গ্রহণ করবে মৃত্যুর আগে। [১]

[১] সহীহ : বুখারী ৬৪১৬, আত্ তিরমিযী ২৩৩৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৫১২, শু‘আবুল ঈমান ৯৭৬৪, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ১১৫৭, সহীহ আত্ তারগীব ৩৩৪১, সহীহ আল জামি‘ আস্ সগীর ৪৫৭৯।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬০৪-[৭]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ইবনু উমরের কাঁধ ধরে বলেন, দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন গরিব অথবা পথের পথিক। কথাটি দুনিয়া ছাড়ার ডাক নয়; বরং দুনিয়াকে স্থায়ী ঠিকানা মনে না করার শিক্ষা। এরপর ইবনু উমর মানুষকে বলতেন, সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করো না, আর সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করো না। অর্থাৎ সময়কে অবহেলা করা ঠিক নয়। সুস্থতার আগে অসুস্থতা আসতে পারে, জীবনের আগে মৃত্যু আসবে—তাই সময়, স্বাস্থ্য ও জীবনকে ভালো কাজে ব্যবহার করতে হবে। এই হাদিস দুনিয়ার জীবন, আখিরাতের প্রস্তুতি ও সময়ের মূল্য নিয়ে খুব সহজ কিন্তু গভীর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুনিয়াকে স্থায়ী ঠিকানা মনে করা উচিত নয়।
  • সময়কে অবহেলা না করে ভালো কাজে লাগানো দরকার।
  • সুস্থতা অসুস্থতার আগে একটি বড় সুযোগ।
  • জীবন থাকা অবস্থায় মৃত্যুর প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন