৫/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬০৩-[৬] - মৃত্যুর পর কে শান্তি পায়

মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা - প্রথম অনুচ্ছেদ

(باب تمنى الموت) মৃত্যু কামনা তথা তার কামনা বা আকাঙ্ক্ষার হুকুম (وذكره) ও তার স্মরণ তথা মৃত্যুর স্মরণের ফাযীলাত।

মুমিনের মৃত্যু ও দুনিয়ার কষ্ট থেকে শান্তি

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬০৩-[৬]

وَعَنْ أَبِىْ قَتَادَةَ أَنَّه كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللّهِ ﷺ مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ فَقَالَ: «مُسْتَرِيْحٌ أَوْ مُسْتَرَاحٌ مِنْهُ» فَقَالُوا: يَا رَسُولَ اللّهِ مَا الْمُسْتَرِيْحُ وَالْمُسْتَرَاحُ مِنْهُ؟ فَقَالَ: «الْعَبْدُ الْمُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ نَصَبِ الدُّنْيَا وَأَذَاهَا إِلى رَحْمَةِ اللّهِ وَالْعَبْدُ الْفَاجِرُ يَسْتَرِيْحُ مِنْهُ الْعِبَادُ وْالْبَلَادُ وَالشَّجَرُ وَالدَّوَابُ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ

এক দিন রাসূলুল্লাহ (ﷺ) –এর সামনে দিয়ে একটি জানাযাহ্‌ বহন করা হচ্ছিল তিনি (ﷺ) (জানাযাহ্‌ দেখে) বললেন, এ ব্যক্তি শান্তি পাবে, অথবা এর থেকে অন্যরা শান্তি পাবে। সাহাবীগণ নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল! শান্তি পাবে কে, অথবা ওই ব্যক্তি কে যার থেকে অন্যরা শান্তি পাবে? তিনি(ﷺ) বললেনঃ আল্লাহর মুমিন বান্দা মৃত্যুর দ্বারা দুনিয়ার দুঃখ-কষ্ট হতে আল্লাহর রহমতের দিকে অগ্রসর হয়। ফলে সে শান্তি পায়। আর গুনাহগার বান্দা মারা গেলে তার অনিষ্ট ও ফাসাদ হতে মানুষ, শহর-বন্দর গাছ-পালা ও জন্তু – জানোয়ার সবকিছুই শান্তি লাভ করে। [১]

[১] সহীহ : বুখারী ৬৫১২, মুসলিম ৯৫০, নাসায়ী ১৯৩০, মুয়াত্ত্বা মালিক ২৮০, আহমাদ ২২৫৭৬, সহীহ ইবনু হিব্বান ৩০১২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৫৭৪, শারহুস্ সুন্নাহ্ ১৪৫৩, সহীহ আল জামি‘ আস্ সগীর ৫৮৭২।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬০৩-[৬]-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি জানাজা দেখে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, এ ব্যক্তি শান্তি পাবে অথবা তার থেকে অন্যরা শান্তি পাবে। সাহাবীরা এর অর্থ জানতে চাইলে তিনি বুঝিয়ে দেন। আল্লাহর মুমিন বান্দা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার ক্লান্তি, কষ্ট ও কষ্টদায়ক অবস্থা থেকে আল্লাহর রহমতের দিকে যায়। এভাবে সে শান্তি পায়। অন্যদিকে গুনাহগার বান্দা মারা গেলে তার অনিষ্ট, ফাসাদ ও ক্ষতি থেকে মানুষ, শহর-বন্দর, গাছপালা ও প্রাণী পর্যন্ত শান্তি পায়। এই হাদিস মৃত্যু, জানাজা ও মানুষের জীবনের প্রভাব নিয়ে ভাবতে শেখায়। একজন মানুষের জীবন শুধু তার নিজের মধ্যে সীমাবদ্ধ নয়; তার ভালো-মন্দ অন্যদের ওপরও প্রভাব ফেলে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুমিন মৃত্যুর মাধ্যমে দুনিয়ার কষ্ট থেকে আল্লাহর রহমতের দিকে যায়।
  • গুনাহগার মানুষের অনিষ্ট থেকে অন্যরা কষ্ট পেতে পারে।
  • মানুষের জীবন ও আচরণ সমাজ এবং সৃষ্টির ওপর প্রভাব ফেলে।
  • জানাজা মানুষকে নিজের পরিণতি নিয়ে ভাবতে শেখায়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন