৪/৩৯. অধ্যায়ঃ
ইমামের অনুসরণ করা এবং প্রতিটি কাজ তার পরে করা
সহিহ মুসলিম : ৯৫০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৯৫০
وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا يَحْيَى، - يَعْنِي ابْنَ سَعِيدٍ - حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي الْبَرَاءُ، - وَهُوَ غَيْرُ كَذُوبٍ - قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ " . لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَقَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَاجِدًا ثُمَّ نَقَعُ سُجُودًا بَعْدَهُ .
’আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমাকে বারা (রাঃ) এ হাদিস বলেছেন। তিনি মিথ্যাবাদী নন। রাসূলুল্লাহ (ﷺ) যখন “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” বলতেন, আমাদের কেউই (সিজদায় যাওয়ার জন্য) পিঠ বাঁকা করত না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ (ﷺ) সিজদায় না যেতেন। তাঁর পরে আমরা সিজদায় যেতাম।
ইসলামী ফাউন্ডেশনঃ ৯৪৫, ইসলামীক সেন্টারঃ ৯৫৬
