৪/৩৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৯৫১ - সালাত
ইমামের অনুসরণ করা এবং প্রতিটি কাজ তার পরে করা
সহীহ মুসলিম : ৯৫১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৯৫১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْمٍ الأَنْطَاكِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ، يَقُولُ عَلَى الْمِنْبَرِ حَدَّثَنَا الْبَرَاءُ، أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَإِذَا رَكَعَ رَكَعُوا وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ فَقَالَ «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ» . لَمْ نَزَلْ قِيَامًا حَتَّى نَرَاهُ قَدْ وَضَعَ وَجْهَهُ فِي الأَرْضِ ثُمَّ نَتَّبِعُهُ .
বারা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি মিম্বারে দাঁড়িয়ে বললেন, আমাদেরকে বারা (রাঃ) বলেছেন, তাঁরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সালাত আদায় করতেন। তিনি যখন রুকুতে যেতেন, তাঁরাও রুকুতে যেতেন। তিনি (ﷺ) রুকু থেকে মাথা তোলার সময় “সামি’আল্লা-হু লিমান হামিদাহ” বলতেন। আমরা দাঁড়িয়ে থাকতাম, এমনকি যখন দেখতাম তিনি তাঁর কপাল মাটিতে রেখেছেন তখন আমরা তাঁর অনুসরণ করতাম।
ই.ফা. ৯৪৬, ই.সে. ৯৫৭
