৪/৩৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৯৫২ - সালাত
ইমামের অনুসরণ করা এবং প্রতিটি কাজ তার পরে করা
সহীহ মুসলিম : ৯৫২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৯৫২
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ، نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا أَبَانٌ، وَغَيْرُهُ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ ﷺ لاَ يَحْنُو أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى نَرَاهُ قَدْ سَجَدَ . فَقَالَ زُهَيْرٌ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا الْكُوفِيُّونَ أَبَانٌ وَغَيْرُهُ قَالَ حَتَّى نَرَاهُ يَسْجُدُ .
বারা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা নবী (ﷺ) এর সাথে সালাত আদায় করতাম। আমরা যতক্ষণ তাঁকে সিজদায় পৌছতে না দেখতাম, ততক্ষণ আমাদের কেউ নিজের পিঠ বাঁকা করতাম না। যুহায়র বলেন, আমাদেরকে সুফইয়ান বলেছেন, ‘এমনকি যখন আমরা তাঁকে সিজদারত অবস্থায় দেখতাম।’
ই.ফা. ৯৪৭, ই.সে. ৯৫৮
